আকাশে তাকিয়ে আমি অনেকক্ষণ
কাটিয়েছি রাতের ছাদে
রূপোলী চাঁদের লালাস্রাব গলে
পড়ছে দশদিকে, আর চুপচাপ
একা চাঁদ সারারাত শুয়ে আছে
কালভার্টের অতল খাদ, খাদের
ঘোলাটে ঠান্ডা জল ছুঁয়ে...
ঘুরেফিরে আরও একটা কথা
আমার মাথায় খেলছে যে, 'চাঁদ
কিন্তু জলে ডুবে মরে না, এবং কাঁধ ভাঙা
আধখানা চাঁদের বাঁকিটা কোথায়?'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


