জড়িয়ে যাচ্ছি এড়িয়ে যাচ্ছি ওপ্রতারণা,
আমার বউ বান্ধবী বন্ধুরা কেউই জানেনা যে
আমি আর কখনো নিদ্রাবিহীন রাতের
সূর্মা চোখে মুখে মাখব না! বরং, তুমি হে
প্রতারণা, রাতের বুকে সারাটা রাত
একাধারে শুয়ে বসে নিশ্চিন্তে ভোর
হওয়া দেখো, বিপ্লবী
হত্যার উষ্ঞ লাল রক্ত ফোঁটার
মতো সূর্য ওঠা দেখো; আমি তো
দেখেছি আরও আরও বেশি ভয়াবহ
রক্তচক্ষু, গোলাগুলি, হার জিত চোখ ফুঁড়ে
ফুঁড়ে
আরও আরও কতকতকিছু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



