পরস্পর
০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জন্মজন্মান্তরে,
পাখির মতো যাযাবর
অামিও থাকিনি ঘরে,
ঘোড়ার পিঠে বেঁধেছি ঘর
খুরের ঘর্ষণ পাথরে, যে
আগুন জ্বলে, সে
আগুনে নিজেকে পোড়াই-
পুড়ি দিনের পরে রাত,
রাতের পরে দিন
লোকসমাগমহীন, যেনো
এক তালকানা ঘুড়ি,
এভাবেই উড়ি-উড়ি পাখি
সত্যিই উড়ে যাই অার উড়ে
উড়ে, উড়ে যাওয়া উড়ন্ত
ধোঁয়া খাই শরৎ-হেমন্ত-বসন্ত-
গ্রীষ্ম বা বরষায়,
তথায়,
আমিও উড়ে যাই, উড়িয়া
উড়িয়া এখানে সেখানে
জঙ্গলে রণে বনে
এলোমেলো চেতনে
দূর নীলিমায়
পৌছাই
সেই থেকে তোমাতে-আমাতে
আমাদের দূরত্ব বেড়ে যায় ঢের,
আরও দূরত্ব কেবলই যদি ফের
বেড়ে যায়, হায় হায় হায়
জঙ্গলে রণে বনে আহা!
মিলিব কেমনে?এই যে
পৃধিবীতে কোথাও তুমি নেই,
সেই যে পৃিথবীতে কোথাও
আমি নেই~নিভৃতে গিয়েছি
অন্ধকার ঘর থেকে পরস্পর
ঘরহীন বউ বর দু'জনাই
আধিপত্যের পৃথিবীতে
হতভাগা আমরা তারাই
ঘোড়ার পিঠে বেঁধেছি ঘর
যাযাবর, যাযাবর আমরা
চলে যাই তরতরিয়ে শুধু
এইদিকে অইদিকে ধু ধু
ধু ধু বালুচর, মাঠ, জঙ্গলগড়
নিস্তব্ধতা ভেঙে ঘর
হায!
পথ নেই বলে ঠায়,
দাঁড়িয়ে রয়েছো কেউ
কোথাও না কোথাও,
আমি আজ জেনে গেছি!
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন