মহান জাতীয় সংসদে সুমহান সদস্যদের অধিবেশন চলাকালীন মিনিট প্রতি ব্যয় মাত্র ১ লক্ষ ১১ হাজার টাকা! নামমাত্র খরচাপাতির এ তথ্যাদি জানার পর থেকে আমার ভেতরকার অন্তর-যন্তর মোচড়াচ্ছে। এ কেমন কথা? এও কি সম্ভব? দেশেবিদেশে কি হবে? কোথায় হবে? কেনো হবে? কিভাবে হবে? আরও আরও কতকিছু, তা এখানেই তো হয়। এজন্য সুদীর্ঘ সময় চরমভাবে ধৈর্যধারণ করে বসে বসে (ঘুম পাওয়ার পরও কিন্তু না ঘুমিয়ে) পরম মমতায় মমতাময় ও মমতাময়ী প্রতিনিধিরা দায়িত্ব পালন করেন। আবার সেখানে পৌঁছাতে মাননীয়দের খরচাপাতি সেও কি কম? অবলীলায় কোটি কোটি টাকাকড়ি খরচা করেছেন। তো, তাহাদিগের মিনিট প্রতি বৈঠকি ব্যয় নামমাত্র ১ লক্ষ ১১ হাজার টাকা! স্বাভাবিক কারণেই অতিশয় দ্রুত নামমাত্র এই খরচাপাতি বৃদ্ধিকরণ দরকার। এজন্য ১৬ কোটি অথর্ব জনগোষ্ঠীর দু'বেলার ডাল-ভাত তরকারি, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান বাবদ বরাদ্দকৃত টাকারতোড়া থেকে মোটাসোটা অংশ কেটেছেটে তা সংসদ অধিবেশন ব্যয় বৃদ্ধিকরণে সংযোজিত করা হউক। আমরা এও জানি যে, অথর্ব জনগোষ্ঠীর ভোটদানের সুবাদে মাননীয় সাংসদ, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী ও রাজা নির্বাচিত হন। অতএব, আমরাও 'সবাই রাজা'। এজন্য রাজকার্যের খরচাপাতি বৃদ্ধি মানেমানে অথর্ব জনগোষ্ঠীর খরচাদি বৃদ্ধি। বেশ আগেকার কথা, আপনারা ভুলে গেলেও আমাদের কিন্তু মনে আছে। সরকারী চাকরিজীবীদের বেতনবৃদ্ধির মুলা ঝুলিয়ে অতিশয় দ্রুততায় নিজেরা নিজেদের বেতন ভাতা তিনগুণ বাড়িয়ে নিয়েছিলেন। দ্বিধা করবেন না, ঠিক সেভাবে দ্রুততায় 'সংসদ অধিবেশন খরচা বৃদ্ধি বিল ২০১৬' পাশ করুন। আল্লাহর দোহাই, প্রয়োজনে প্রস্তাব ছাড়াই বিলটা পাশ করুন। ক্ষমতা থাকতে সামান্য সুযোগও হাত ছাড়া করবেন না।
আল্লাহর দোহাই, প্রস্তাব ছাড়াই বিলটি পাশ করুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বেলাশেষে…
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন
অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন
ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন
কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন
হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।