somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিকল্প রাজনৈতিক শক্তি গড়তে বামদের চেষ্টা: আন্দোলনে আছে প্রানচাঞ্চল্য: এদের ক্ষমতায় দেখতে চাই

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন জোট-মহাজোটের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প জোট গঠন করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে দেশের প্রধান বামপন্থি দল কমিউনিস্ট পার্টি। এরই মধ্যে বিকল্প জোট গঠনের লক্ষ্যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মধ্যে। এ ঐক্য ইতিমধ্যে নিজেদের অবস্থান বেশ শক্ত করেছে। যুদ্ধাপরাধীদের বিচার, জামায়াত-শিবির ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা, তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডে ১২৪ গার্মেন্টস শ্রমিকের নির্মম প্রাণহানির ঘটনায় মালিকসহ দায়ীদের গ্রেফতার ও বিচার, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারসহ সব ধরনের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার ও শাস্তি দাবিতে সিপিবি-বাসদ সফল কর্মসূচি পালন করে আসছে। সিপিবি-বাসদ ঐক্যের সঙ্গে বামমোর্চা যুগপৎভাবে হরতাল, পদযাত্রা, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, বামপন্থি দলগুলোর মধ্যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং অপরাপর দলগুলোকে আন্দোলনে যুক্ত করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে আলোচনা ও মতবিনিময় করে যাচ্ছেন সিপিবি নেতারা। এ প্রসঙ্গে সিপিবি-বাসদ নেতারা গত ১৬ ফেব্র“য়ারির জাতীয় সমাবেশে বৃহত্তর ঐক্যের জন্য সব বামদলকে আমন্ত্রণ জানায়। এ সময় দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শের রাষ্ট্র গড়ে তুলতে বৃহত্তর বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।’ তবে রাজনৈতিক আস্থাহীনতা ও মতাদর্শের পার্থক্যের কারণে অপেক্ষাকৃত ছোট দলগুলো চলছে কিছুটা দূরত্ব বজায় রেখে।
বর্তমানে ৮টি দলের সমন্বয়ে ঐক্যবদ্ধ কর্মসূচি পালন করছে গণতান্ত্রিক বাম মোর্চা। গণসংহতি আন্দোলন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত), বাসদ (মাহবুব), বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন ও শ্রমিক-কৃষক সমাজবাদী দল মহাজোটের শরিকদের বাইরে বামদের এ জোটের শরিক। এক্ষেত্রে দল বেশি হলেও তাদের সাংগঠনিক কাঠামো বেশ দুর্বল। এছাড়া বদরুদ্দীন উমরের নেতৃত্বাধীন জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা ও জাতীয় গণতান্ত্রিক গণমুক্তি মিলে ঐক্যবদ্ধ বাম বিকল্প জোট গঠনেও সক্রিয় রয়েছে বলে জানা গেছে।
দেশে বামপন্থি দলগুলোর মধ্যে সবচেয়ে পুরনো এবং বড় রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গত এক দশক ধরে দ্বিদলীয় বৃত্তের বিপরীতে গণতান্ত্রিক বাম বিকল্পবলয় গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে সিপিবির পক্ষ থেকে বিভিন্ন সময় নানা উদ্যোগও নেয়া হয়েছে বলে জানান দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। সম্প্রতি সিপিবি-বাসদ ঐক্য সে উদ্যোগেরই ধারাবাহিকতা বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। এখন যাদের ইচ্ছা তারা আসতে পারে।
এদিকে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটে শরিক হলে দল থেকে বেরিয়ে আসেন হায়দর আকবর খান রনোসহ বেশ কয়েক নেতা।
সে সময় ‘বাংলাদেশের ওয়র্কার্স পার্টি (পুনর্গঠিত) নামে আলাদা দল গঠন করেন রনো। পরে নবগঠিত এ দলটির প্রায় সবাই সিপিবির সঙ্গে একীভূত হন। নব্বইয়ের দশকে কমিউনিস্ট পার্টি ভেঙে যাওয়ার পর বাংলাদেশে দুটি রাজনৈতিক দলের একীভূত হওয়ার ঘটনা এটিই প্রথম।
এ প্রসঙ্গে সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, ‘বামদের নেতৃত্বে বিকল্প শক্তি গড়ে তোলা আজ সময়ের দাবি, সে লক্ষ্যেই সিপিবি-বাসদ ঐক্যবদ্ধ হয়েছে।’
চিন্তা, দৃষ্টিভঙ্গির কিছু পার্থক্য থাকলেও প্রত্যেকটি দলেরই ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে দাবি করে তিনি বলেন, ‘আমাদের এ উদ্যোগের সঙ্গে মহাজোটের বাম শরিকদেরও সম্পৃক্ত হওয়ারও সুযোগ রয়েছে।’ কারণ মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণতান্ত্রিক মজদুর পার্টি, গণতন্ত্রী পার্টি, ন্যাপ (মোজাফফর) ও কমিউনিস্ট কেন্দ্রের সংবিধান সংশোধনসহ সরকারের অনেক নীতির সঙ্গেই তাদের দ্বিমত রয়েছে। তাই দ্বিদলীয় মেরুকরণের বাইরে বাম দলগুলোকে এক মঞ্চে আনার লক্ষ্যে সিপিবি এরই মধ্যে বাম চিন্তাশীল ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন বামদলের সঙ্গে যৌথ সভা-সমাবেশ ও যুগপৎ আন্দোলনের উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান।
দেশে চলমান দ্বি-দলীয় মেরুকেন্দ্রিক আদর্শহীন রাজনীতির বলয়ের বাইরে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তিতে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলা জরুরি বলে মনে করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। তিনি বলেন, বামপন্থি অপরাপর সব শক্তিকে সঙ্গে নিয়ে যুগপৎ এবং যুক্তধারায় চলার চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক উভয় প্রক্রিয়াতেই আলোচনা অতীতে যেমন হয়েছে, ভবিষ্যতেও হবে বলেও জানান তিনি।
বিএনপি-জামায়াতসহ চারদলীয় জোটের বিরুদ্ধে যেসব কথা বলে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় গেছে, সেই একই কাজ এখন তারাও করছে। এমন অভিযোগ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, জ্বালানিসহ

জাতীয় সম্পদ রক্ষার ধারাবাহিক আন্দোলনের মধ্যদিয়ে দেশের বামপন্থিরা জনগণের মাঝে অনেকাংশে জায়গা করে নিয়েছে। তুচ্ছ মতপার্থক্যের সংকীর্ণতা পরিহার করে বামপন্থিদের বৃহত্তর ঐক্য গড়ে তোলার পক্ষেই তিনি মত দেন। তবে বৃহত্তর বাম বিকল্প গড়ে তুলতে সব দলের পক্ষ থেকেই ইতিবাচক মনোভাব ব্যক্ত করতে হবে। ( দৈনিক মানবকন্ঠ-২৫মার্চ)
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×