বাউকুল রক্ষায় কারেন্ট জাল ব্যবহার করে অবাধে পাখি নিধন॥ বিলুপ্ত হচ্ছে দেশীয প্রজাতির পাখি, জীব বৈচিত্র নিয়ে সংশয়ে সচেতন মহল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাউকুল রক্ষায় বাগানের চারিদিকে কারেন্ট জাল ব্যবহার করায় প্রতিদিন অবাধে মারা পড়ছে দেশীয় প্রজাতির নানা পাখি। উচ্চ ফলনশীল, সুস্বাদু রসালো ফল বাউকুল। ব্যাপক চাহিদা থাকায় বানিজ্যিকভাবে চলছে এ কুলের চাষ। লাভবান হচ্ছে প্রান্তিক চাষি সহ বেকার যুবসমাজ।
তবে গ্রাহক পর্যায়ে এ সুস্বাদু ফল পৌছাতে যে নির্মমতার আশ্রয় নেয়া হচ্ছে তা জানলে সচেতন মানুষের রসনা বাধাপ্রাপ্ত হবে। পাখির হাত থেকে বাউক’ল ক্ষেতের ফল ও ফসল রক্ষায় ঝিনাইদহে প্রতিবছরই কারেন্ট জাল( সুক্ষ জাল) ব্যবহার করে আসছে খামারীরা । বাউক’ল বাগানের চারিদিকে মাটি থেকে ৩০/৩৫ ফুট উচ্চতায় কারেন্ট জালে ঢেকে রাখে । আর সিনথেটিক সূতার তৈরী সুক্ষ জালে প্রতিদিন আটকে মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির দেশীয় পাখি। এভাবে পাখি মারা পড়ায় ভারসাম্য হারাচ্ছে পরিবেশ, জীববৈচিত্র নিয়ে সংশয়ে পড়েছে সচেতন মহল। তারা পাখি নিধন বন্ধের দাবি জানিয়ে আসছে।
বাউক’ল ক্ষেতে বাগানের পর বাগান চারিদিকে শুক্ষ কারেন্ট জালের ফাঁদ। পাখি যাতে বরই খেতে না পারে তাই এ ব্যবস্থা। কিন্তু পাখি তো আর মিহি জাল সম্পর্কে সচেতন নয়। তারা অবাধে এসে গাছের ডালে বসতে বা উড়তে গিয়ে আটকে যাচ্ছে। শত চেষ্টা করেও মুক্তি নেই।
অনেক পাখিই আছে; বাউকুল বা ফল খাওয়া যাদের অভ্যাস নয়। অথচ জালের ফাঁদে পড়ে মুক্ত আকাশে নিষ্ঠুরতার শিকার হচ্ছে । ঝিনাইদহের ৬ উপজেলার ২শতাধিক বাউকুল ,বেগুন সহ বিভিন্ন ফসলের ক্ষেতের জালে জড়িয়ে জাতীয় পাখি দোয়েল, কবুতর, ঘুঘু, বুলবুলি, লক্ষীপেচা, ডাহুক সহ হরেক রকম পাখি প্রতিনিয়ত মরছে। । শালিখ, বাদুড়, চড়–ই সহ ছোট পাখিগুলোও প্রাণ হারাচ্ছে। । বিলুপ্তপ্রায় কিছু বন্যপ্রাণীও প্রতিনিয়ত ধরা পড়ছে এই ফাঁদে। বাগানজুড়ে ঝুলে থাকছে অসংখ্য মৃত পাখপাখালি।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।