প্রধানমন্ত্রীর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, "সংসদ ভেঙে দিয়ে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।"
মঙ্গলবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরো বলেন, "সেক্ষেত্রে প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দিতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানাবেন।"
"তাহলে সংবিধান সংশোধন করার প্রয়োজন হবে না এবং বিএনপির সাথে সংলাপেরও প্রয়োজনীয়তা থাকবে না" বলে মন্তব্য করেন তিনি।...
ঈদের পর সংবাদ সম্মেলন অথবা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো বিষয়টি স্পষ্ট করবেন বলেও জানান এইচ টি ইমাম।
তিনি বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের সময় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় সরকার। গণপ্রতনিধিত্ব আইন অনুযায়ী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ তার দলের ১০ জন নেতা কী কী সুবিধা পাবেন, তা ঠিক করা হবে। একই সুযোগ-সুবিধা দেওয়া হবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ তার দলের ১০ নেতাকে।"
তবে এসব নিয়ে আলোচনা হতে হবে সংসদে, এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "আইন অনুযায়ী, তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত সংসদের অধিবেশন চলতে পারে।"
সংসদে এসে সব কিছুর সমাধান করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


