এটা অস্বাভাবিক, মানা যায় না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানানোর একদিনের ব্যবধানে একই সাথে ঢাকায় অনির্দিষ্ট কালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করে করে এ ব্যাপারে পক্ষে-বিপক্ষে সাধারণ মত প্রকাশ, ক্রিয়া-প্রতিক্রিয়া, মিছিল-মিটিং করার অধিকার হরণ করা হলো । ঘরের ভেতরেও সভা-সমাবেশ নিষিদ্ধ। দমন-পীড়ন শুরু আবার সরকার গঠনের আহ্বান।
তাহলে কিভাবে সর্বদলীয় সরকারের রুপরেখা পাওয়া যাবে? বিরোধী দলের সহায়তা পাওয়া যাবে ? দশ কথার পরেই না একটা সমাধান আসে, তাহলে কেন শোনা হবে না সেকথা, কেন হবে না উন্মুক্ত বা রাজপথের আলোচনা-সমালোচনা। এটা কি বাকশালীয় গনতন্ত্র ? বিরোধী দলের ডেডলাইন ২৫ অক্টোবর তো অনেক দূরে...! তার ৫দিন আগেই দেশের চরম সংকটময় মূহুর্তে রাজনীতির রুদ্ধশ্বাস অবস্থায় মুখ বন্ধ করা হলো ! তবে কি গনতন্ত্র শাটডাউন ?
সরকার চরম দমন-পীড়নের দিকেই যাচ্ছে, যতক্ষন না তাদের মনপূত নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে ততক্ষন প্রযুক্তি আইন, সম্প্রচার নীতিমালার আইন, ডিএমপি আইন, জনপ্রশাসন, পুলিশ সবকিছু কাজে লাগাবে আওয়ামীলীগ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


