অপশক্তি বিকাশের অনূকূল ক্ষেত্র..............................
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাংলাদেশ রাজনীতিহীন অবস্থায় আছে এ কথা বলা চলে না বটে। তবে গণতন্ত্রহীন আছে কিনা সে প্রশ্ন তোলাই যায়। কারণ পরিস্থিতি স্বাভাবিক নয় মোটেই এবং সরকারের মন্ত্রীরা যে দাবি করবে, তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেরেছেন জনজীবনে এবং নিজেরা স্বাভাবিক আছেন এমন দাবি করতে পারছেন না। খুব ভয়াবহ একটা ‘শূন্যতার’ দিকে যে এগিয়ে যাচ্ছে দেশটি তাতে কোনো সন্দেহ নেই। আসলে এ শূন্যতা গণতন্ত্রের শূন্যতা। দেশ থাকবে সরকারও থাকবে কিন্তু গণতন্ত্র থাকবে না। এখনো গণতন্ত্র নেই। তবে এখনো যারা ক্ষমতাসীন তাদের প্রতি গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশা কারোর কারোর আছে বটে। তবে সেটা ফের কার্যকর হওয়ার আর সম্ভাবনা নেই। পয়েন্ট অব নো রিটার্ন-এর দিকে চলে গেছে গণতন্ত্রহীন রাজনীতির পথ। গন্তব্যটা আর সহজ নেই, বেশ কঠিন হয়ে গেছে। উষর কঠিন পথ তবু পাড়ি দেয়া সম্ভব জাগায়। কিন্তু গন্তব্য যদি হয় অতল, অচীন গহ্বরের দিকে, তাহলে পরিণতি আচ করা বেশ কঠিন হয়ে পড়ে।
দিন যতো যাচ্ছে, পরিস্থিতি ততোই বিপজ্জনক হয়ে পড়ছে, এ কথা এখন এদেশের সব মানুষই বোঝে। কিন্তু সমস্যা হলো তাদের রাজনীতিহীনতার দিকে অতি আগ্রহ। প্রকৃতপক্ষে রাজনীতিহীন পথে রাজনৈতিক সমস্যার সমাধান হবে এমন আশা যারা করেন এবং জনসাধারণকে আশাবাদী করতে চান - তারা বিপজ্জনক এই পরিস্থিতি সৃষ্টি করেছেন। জনসাধারণের কাছ থেকে অতি সহনশীলতা আশা করা এবং রাজনীতিবিদদের কাছ থেকে অতি ভদ্রতা আশা করাই যে সঙ্কট সৃষ্টি করেছে তা কেউ অস্বীকার করতে পারবেন না। সাধারণ মানুষের বিরাজনীতিক আচরণ দেশকে যে সঙ্কটে ফেলতে পারে বাংলাদেশ তার প্রমাণ হয়ে উঠতে পারে।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।