মুক্ত বাতাসে শ্বাস নেবেই নারী..............
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বর্ষবরণের অনুষ্ঠানে রাতে এক দল জানোয়ারের দ্বারা কয়েকজন নারী যৌনহয়রানির শিকার হয়েছেন, এ ঘটনা জেনে মন বিক্ষুব্ধ হয়ে উঠল। যে দামাল বাঙালি ছেলেরা মা-বোনের ইজ্জতরক্ষার জন্য অকাতরে প্রাণ দিয়েছে মুক্তিযুদ্ধে– কী করে এরা তাদের সন্তান হয়? এ তবে কেমন দেশ আমার? যে দেশে মেয়েরা নিরাপদ নয়– সে দেশের আর কোন উন্নতি নিয়ে গর্ব করব?
প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোর কাছে চরম অপছন্দের বিষয় বাঙালি সংস্কৃতির সবচেয়ে দৃপ্ত উচ্চারণ এই বর্ষবরণ অনুষ্ঠান। তারা কি তবে ভীতি সৃষ্টির জন্য এটা করল? দিনে দিনে বর্ষবরণ অনুষ্ঠান হয়ে উঠছে বাঙালির আত্মপরিচয় খুঁজে পাওয়ার ঠিকানা। জাতিধর্মবর্ণনির্বিশেষে সকলের বাঙালি পরিচয়ের স্পষ্ট প্রকাশ। একে ধ্বংস করতে চাইবে তারা তাদের ধর্মান্ধ, মৌলবাদী প্রতিক্রিয়াশীল আদর্শের উত্থানের জন্য– এটা আর এমন কী কঠিন বোঝা? বোমা মেরে হোক, নারী নির্যাতন করে হোক– ভয়-ভীতি-ত্রাস সৃষ্টি করে জনগণকে, বিশেষ করে নারীদের আটকে রাখার এটি নিগূঢ় চক্রান্ত কিনা তা ভেবে দেখার অবকাশ রয়েছে।
নারীরা আবারও আসবে আগামী শত-সহস্র বছর রমনা বটমূলে, চারুকলায়, টিএসসিতে বর্ষবরণ করতে। নিশ্চয়ই আসবে। সাহসী শত সহস্র বাঙালি নারী– আসবে বারবার– তাদের কেউ ‘দাবায়ে রাখতে পারবে না’।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।