somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাটা কপাল

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা সরকারী কর্মকর্তা হওয়ার ফলে বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছি,অনেক রকম মানুষের সাথে পরিচিত হয়েছি।আসল কথা হচ্ছে ফাটা কপাল কথাটি আমি প্রথমে শুনেছি বরিশাল থাকার সময়।তখন আমার বয়স ৫-৬ হবে।বাবার অফিসের পিওন তার প্রতি কাজেই ভুল করতো আর যদি কেউ ভুলের জন্য ধমক দিতো তখন সে কপাল চাপড়িয়ে বলতো।আমোর ফাটা কপাল,আরো বিড় বিড় করে কি যেন বলতো বুঝতাম না।তখন খুবই অবাক লাগতো তার কথা শুনে।মানুষের কপাল আবার ফাটা হয় কিভাবে- এই প্রশ্ন সারাদিন মাথায় ঘুরতো।একদিন আম্মাজান কে জিজ্ঞাসা করলাম 'মানুষের কপাল আবার ফাটা থাকে কিভাবে''।আমার আম্মাজান ফোনে কার সাথে যেনো ঝগড়া করতেছে।আম্মাজান যেভাবে আমার দিকে তাকালেন তার অর্থ হচ্ছে "এখন সামনে থেকে ভাগ নাহলে কপালে খারাপি আছে"।আমি ভালো ভালো সরে গেলাম আর ফাটা কপাল বলতে যে একটা শব্দ আছে সেটাও ভুলে গেলাম।
আস্তে আস্তে বড় হতে লাগলাম পড়ালেখার চাপও বাড়তে লাগলো।অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা দিলাম।সেই মানের কনফিডেন্স নিয়ে রাস্তায় হাটাচলা করি।আমি বৃত্তি না পেলে কেউ পাবে না এমন ভাব আরকি(পঞ্চম শ্রেণিতে বিভাগীয় ভাবে প্রথম হয়েছিলাম)।যাই হোক কপাল পুড়লো।বৃত্তিতো দূরে থাক রোলই আসলো না।ফিলাপ করার সময় রোল ভুল লিখেছিলাম আর কি।নবম শ্রেণীতে উঠলাম।প্রথম সাময়িক পরীক্ষায় সব বিষয়ে ভালো করলেও জীববিজ্ঞানে ফেল আসলো।বাসায় রিপোর্ট কার্ড নিয়ে আসলাম।বাপজান আমার ইচ্ছামত উত্তম মাধ্যম দিলেন,এমনি পড়ালেখা বন্ধ করে দেয়ার মত হুমকি দিলেন।রাতের বেলা জীববিজ্ঞানের স্যার আব্বুকে ফোন দিয়ে বলেন যে রিপোর্ট কার্ডে ভুল নাম্বার উঠেছে।কি আর করা, পরে বাপজান আদর করে রাতের খাবার খাইয়ে দিলেন।
ভালোয় ভালোয় এস,এস,সি পাশ করেছি। কলেজে ভর্তি হওয়ার দিন বাপজান আমার দেশে নাই।পারলাম না পছন্দের কলেজে ভর্তি হতে।ভর্তি হলাম একটা কলেজে সবকিছু ঠিকঠাক চলছিলো রেজিস্ট্রেশন কাগজে সবাই কে সাইন করার জন্য ডাকছে কিন্তু আমার রেজিস্ট্রেশন হয় নাই।অনেক দৌড়াদৌড়ি করে ঠিক করলাম।এইচ,এস,সি পরীক্ষার আগে প্রবেশপত্র দিলো।সবারটা ঠিক আসলো কিন্তু আমারটা আসলো ভুল।ঠিকঠাক করে পরীক্ষা দিলাম, সব বন্ধু বান্ধব গোল্ডেন পেয়ে নাচানাচি আর আমি এপ্লাসই পেলাম।সবচেয়ে বেশি খারাপ লেগেছিল যে ফেলটু মার্কা ছেলেও এপ্লাস পেয়ে যায় আর আমি পাই না।প্রস্তুতি নিয়েছিলাম ইঞ্জিনিয়ার হওয়ার দুঃখের বিষয় হল বুয়েট,কুয়েট,রুয়েট চুয়েট কোথাও পরীক্ষাই দিতে পারি নাই।মেডিকেলের ফরম ফিলাপ করলাম।ভুল তথ্য দেয়ার দরুন পরীক্ষা দিতে পাড়লুম না।
এখানেই শেষ নয়,দেশে থাকতে না পেরে বাহিরে চলে গেলাম।সেখানেও বিপত্তি ব্যাকপেকের কোন জায়গায় পাসপোর্ট রেখেছিলাম সেটাই ভুলে গেছি।খুজে পাচ্ছিলাম না।যার কারনে বার্লিন এয়ারপোর্টে নেমে প্রথমেই কারাবরণ করতে হয়।
অত:পর আমি ফাটা কপাল সম্পর্কে বুঝতে পাড়ি। ফাটা কপাল কাকে বলে কত প্রকার ও কি কি।
কপাল যে এখন জোড়া লেগে গেছে তা না.এখনো আমি যে রিক্সায় উঠি সেটা সবার পরে যাবে.আমার গাড়ি সবসময় সিগনালের প্রথম গাড়িটা হবে,আর বাসে উঠলে পিছনের বাসটা সবসময় ওভারটেক করে চলে যাবে।বাকি উদাহরণ নাই বা দিলাম
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×