somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪০ টি সুবিধাবঞ্চিত শিশুর মুখে ‪‎ঈদের হাসি‬ ফুটাবার মিশনে আপনিও শরিক হতে পারেন

২৬ শে জুন, ২০১৬ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“শিক্ষা সবার মৌলিক অধিকার” এই কথাকে সত্য মেনে নিয়ে ২০১৫ তে অন্যের বাসার উঠোনে পাটি বিছিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জীবন শিক্ষার আলোয় আলোকিত করার যে মিশন “আলোকিত পাঠশালা ফাউন্ডেশন” শুরু করেছিল তা দেড় বছর পেরিয়ে আজ নিজেদের স্কুল রুমে ৪০ টি বাচ্চা নিয়ে ২টি ক্লাসে এসে দাঁড়িয়েছে। সিলেটের বালুচর ছরারপার এলাকায় “আলোকিত পাঠশালা” নামের এই কমিউনিটি স্কুলে প্রায় ৪০ টি সুবিধাবঞ্চিত শিশু সুযোগ পাচ্ছে প্রাইভেট স্কুলের মত শিক্ষা সাথে ফ্রি বইখাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা যা তাদের নিম্নবিত্ত মা-বাবা তাদের বাচ্চাদের দিতে দশবার চিন্তা করতে হয়।

এইসব নিম্নবিত্ত বাচ্চাদের জীবনে শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি আমাদের চেষ্টা থাকে তাদের ভালোমন্দ খাওয়াদাওয়া ঈদে নতুন কাপড় দেওয়া যাতে এইসবেও যেন তারা একটু হলেও নির্মল ভালোবাসার স্পর্শ পায়।

তাই ২০১৫ এর মত আবারো আমরা সাহস করছি এই ৪০টি বাচ্চাকে ঈদের কাপড় ও ঈদের উপহারস্বরূপ সেমাই,দুধ,চিনি সহ অন্যান্য সামগ্রী যাতে ঈদের দিনটিতে বাচ্চারা নতুন পোষাক পড়ার আনন্দ পায়, সারা বছর না হোক এই দিনটিতে যেন সবার মত তাদের ঘরেও সেমাই রান্না হয়।

গত বছর প্রায় পঞ্চাশের মত শিশুকে নতুন ঈদের কাপড় দেওয়ার সময় আমরা দেখেছিলাম একটি নতুন কাপড় এই বাচ্চাদের চেহারা কি অপুর্ব হাসিতে ভরে দিয়েছিল। কারণ এসকল সুবিধাবঞ্চিত শিশুদের সারা বছরেও একটা নতুন কাপড় ভাগ্যে জুটে কিনা সন্দেহ। তাই শুধু দেওয়ার জন্য দেওয়া না গতবারের মত সেরা কাপড়ের ভালো পোশাকটিই এই বাচ্চাদের পড়াতে চাই আমরা। আর এজন্যই আপনাদের নিঃস্বার্থ ভালোবাসাটুকু আজ বড় প্রয়োজন।

ঈদের নতুন পোষাক ও উপহার সামগ্রী মিলিয়ে প্রতিটি বাচ্চার পেছনে খরচ হবে ১০০০টাকা থেকে ১৩০০ টাকা। ৪০টি বাচ্চার জন্য প্রয়োজন ৪০ হাজার টাকারো বেশী। আমরা গুটিকয়েক ভলান্টিয়ারদের মাসিক চাঁদা ও শ্রমে যে পাঠশালা চলে সেই আমাদের একার পক্ষে এই ফান্ডের লক্ষ্যমাত্রা পূরণ একটা দুঃসাহসই বটে! কিন্তু তারপরও আমরা বিশ্বাস করি, আমরা একটুখানি সাহস করে দাঁড়ালে এই সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটানোর জন্য আপনারাও আমাদের সাথে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াতে কার্পন্য করবেন না।

view this link

আলোকিত পাঠশালা - শুরুটা যেভাবে হয়েছিল

বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে এই বাচ্চাগুলোর ঈদ আনন্দকে বাস্তবে পরিণত করতে আপনিও শরিক হতে পারেন শুধু একটি শিশুর খরচ নিজ দায়িত্বে বহন করে। নিজের পরিবারের যাকাতের টাকাটা দিয়ে কিংবা এই ঈদের শপিং থেকে কিছু টাকা বাঁচিয়ে চাইলেই আপনি অন্তত একটি শিশুর মুখে ঈদের হাসি ফুটাতে পারেন। ^_^
(ইভেন্ট থেকে সংগৃহীত লিখা)

আমাদের পেইজঃ https://www.facebook.com/AlokitoPathshala.org
আমাদের ইভেন্টঃ Click This Link

সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৬ রাত ৮:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×