somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দি ওল্ড ম্যান এন্ড দি সী - আর্নেস্ট হেমিংওয়ে - ২

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুবাদঃ হামিদ আহসান

'এসব কুফা টুফা কিচ্ছু না বুঝলে? মনে আছে একবার টানা সাতাশি দিন কোনো মাছ পেলাম না। কিন্তু তারপর দেখা গেল পর পর তিন সপ্তাহ পর্যন্ত আমরা প্রতিদিনই বড় বড় মাছ পেতে থাকলাম' - বলল বালকটি।

হুম, মনে আছে আমার । আর আমি এটাও জানি যে, তুই আমাকে কুফা মনে করে ছেড়ে যাস নি।'

'হ্যাঁ, এটা ঠিক। বাবার কথায় আমাকে যেতে হয়েছে। আমি ছোট মানুষ। বাবার কথা মানতে হয়।'

বুড়ো বলে, 'আমি সেটা জানি। আর এটাই স্বাভাবিক।'

'বাবার বিশ্বাস কম।'

বুড়ো স্বীকার করে নেয়, 'হুম, তার বিশ্বাস কম, তবে আমাদের তো বিশ্বাস আছে, না-কি?'

'হ্যাঁ', উত্তর দিল বালকটি। তারপর বলে, 'আমি চত্বরে বসে তোমাকে একটা বিয়ার খাওয়াতে চাই। তারপর না হয় মালপত্রগুলো আমরা বাড়ি নিয়ে যাবো? তুমি কী বল?'

'কেন খাবো না? দুই জেলের একজন আরেকজনকে তো খাওয়াতেই পারে।' বুড়ো উত্তর দিল।

তারা চত্বরে গিয়ে বসলো। কোনো কোনো জেলে বুড়োকে দেখে হাসি তামাশা করলো। কিন্তু বুড়ো সান্তিয়াগো মোটেও রাগ করলো না। কয়েকজন বয়স্ক জেলে অবশ্য তার প্রতি সহানুভূতির দৃষ্টিতেই তাকালো। কিন্তু তারাও মুখে কিছুই বলল না। তারা নিচু স্বরে সমুদ্রের স্রোত নিয়ে কথা বলছিল। তাছাড়া কত গভীর সমুদ্রে তারা বড়শি ফেলেছে আর বর্তমান লাগাতার ভালো আবহাওয়া এবং আবহাওয়ার কত রূপ তারা দেখেছে সেসব নিয়েই তারা নিজেদের মধ্যে কথা বলছিল। তাদের জীবনে দেখা নানা বিষয়ই তাদের কথায় উঠে আসছিল।

সেদিনের সফল জেলেরা ইতোমধ্যে এসে গেছে। সবাই ব্যস্ত। এরই মধ্যে তারা মারলিন মাছগুলো কেটে লম্বা করে তক্তার উপর রেখেছে। তক্তার দু' মাথায় দু'জন করে ধরে সেগুলো নিয়ে যাচ্ছে কাছেরই মাছের আড়তে। সেখান থেকে বরফের ট্রাকে করে মাছগুলো নিয়ে যাওয়া হবে হাভানার বাজারে। আর যারা হাঙর শিকার করেছে তারা সেগুলোকে উপকূলের অন্য দিকটায় হাঙর ফ্যাক্টরীতে নিয়ে গেছে। সেখানে হাঙরগুলি ঝুলিয় কলিজা বের করে ফেলা হয় এবং পাখনাগুলো কেটে ফেলে চামড়া খুলে ফেলা হয়। তারপর মাংস টুকরা টুকরা করা হয় লবন মাখানোর জন্য।

সাধারণত পূবালী বাতাসে পোতাশ্রয়ের অপর পার থেকে হাঙর কারখানার উৎকট গন্ধ ভেসে আসে। কিন্তু আজ কেবল মৃদু একটা গন্ধ পাওয়া যাচ্ছে। কারণ আজ থেমে থেমে উত্তুরে বাতাস বইছে। চত্বরে আজ রৌদ্রোজ্জ্বল মনোরম পরিবেশ বিরাজ করছে।

চলবে..............................

View this link দি ওল্ড ম্যান এন্ড দি সী - আর্নেস্ট হেমিংওয়ে - ১
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×