somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দি ওল্ড ম্যান এন্ড দি সী - আর্নেস্ট হেমিংওয়ে - ৩

০২ রা জুলাই, ২০১৪ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'সান্তিয়াগো!' - ডাকল বালকটি।

বুড়ো সান্তিয়াগো বিয়ারের গ্লাস হাতে স্মৃতির গভীরে হাতরে ফিরছিল তার জীবনের ফেলে আসা দিনগুলো। বালকের ডাকে সম্বিত ফিরে তার। 'বল' - উত্তর দিল বুড়ো।

'আমি গিয়ে তোমার জন্য কিছু সারডিন পোনা যোগার করিগে। কাল তোমার কাজে লাগবে।'

'না, তুই বরং বেসবল খেল গিয়ে। আমি এখনও দাঁড় বাইতে পারি। আর রোজলিও জাল ফেলবে। সারডিন পোনা আমরাই যোগার করে ফেলতে পারবো'।

'কিন্তু আমার যে তোমার জন্য কিছু করতে ইচ্ছে করে। মাছ ধরতে তোমার সাথে যেতে পারি না। অন্য কোনোভাবে যদি তোমাকে সাহায্য করতে পারি তাও মন্দ কী!'

এবার বুড়ো বলে, 'তুই তো আর সেই ছোট্ট বালকটি নেই। রীতিমত পুরুষ হয়ে গেছিস রে। এখন আমাকে বিয়ার খাওয়ানোর সামর্থও তোর হয়েছে।'

'আচ্ছা প্রথম বার যখন আমাকে মাছ ধরতে নৌকায় নিলে তখন আমার বয়স জানি কত ছিল?'

'পাঁচ বছর। সেবার তো তুই মরতেই বসেছিলি। অনেক তাগড়া একটা মাছ পেয়েছিলাম। নৌকাটা প্রায় ফেড়ে ফেলছিল প্রায়। মনে আছে তোর?'

'মনে নেই আবার! মাছটি লেজ দিয়ে দুম দড়াম বাড়ি মারছিল। যেন নৌকাটা ভেঙ্গে ফেলবে। সাথেই তোমার মুগুরের বাড়ির শব্দ, সবই মনে আছে আমার। তুমি আমাকে নৌকার গলুইয়ের উপর পেচিয়ে রাখা জালের উপর ছুড়ে ফেললে। মাছটি মনে হচ্ছিল নৌকাটাকে টুকরা টুকরা করে ফেলবে। আর তুমি যেভাবে মুগুর দিয়ে বাড়ি মারছিলে মনে হচ্ছিল কুড়াল দিয়ে গাছ কাটা হচ্ছে। মাছের রক্তের একটা মিষ্টি গন্ধ আমাকে আচ্ছন্ন করে ফেলেছিল।'

'তোর কি আসলেই মনে আছে না কি আমার কাছ থেকে শুনে শুনে বলছিস?'

'সেই প্রথম দিন থেকে আমার সব মনে আছে।'

বুড়ো স্নেহের দৃষ্টিতে তাকায় বালকের দিকে। রোদে ঝলসে যাওয়া চেহারায় দুটি চোখ আত্মবিশ্বাসে পূর্ণ।

'তুই যদি আমার ছেলে হতি তবে তোকে সাথে নিয়ে ভাগ্যটা পরীক্ষা করতাম। কিন্তু তুই হলি তোর বাবা-মা'র সন্তান। তাছাড়া এখন আছিসও একটা পয়মন্ত নৌকায়।'

'আচ্ছা আমি সারডিন পোনাগুলো নিয়ে আসি। তোমার জন্য চারটে বড়শির টোপেরও ব্যবস্থা করে রেখেছি।'

'আমার আজকেরগুলো থেকেও নয়টা বেঁচে গেছে। লবন মাখিয়ে রেখেছি।'

'আমি চারটে তাজা টোপ এনে দিচ্ছি।'

'একটা হলেই চলবে আমার।'

বুড়োর আশা আর আত্মবিশ্বাস সব সময় অটুট। এখন মৃদুমন্দ বাতাসের ছোঁয়ায় তা যেন আরও সজিব হয়ে উঠছে।

'আচ্ছা দুইটা নিও' - বলে বালকটি।

'ঠিক আছে দুইটাই দিস। চুরি করে আনিস নি তো আবার?'

'চুরি যে আমি করি না তা নয়। তবে এগুলো চুরির মাল নয়। একদম নিজের পয়সায় কেনা জিনিস।'

চলবে...........................
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×