ওযিরে খামাখা বা অনর্থক মন্ত্রী
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাবেক ওযিরে খামাখাকে আবারও একই পদে নিয়োগ দেয়া যেতে পারে। এছাড়া তাঁর মুখ বন্ধ করার আর উপায় দেখি না। আগের বার ওনার দল যখন ক্ষমতায় তখন প্রথমে ওনাকে মন্ত্রী করা হয়নি। তো তিনি শুরু করলেন পাকা পাকা কথা বলা। তারপর তাকে দেয়া হল রেল মন্ত্রীর দায়িত্ব। তিনি দায়িত্ব নিয়েই রেলের মূল সমস্যা কাল বিড়ালের খুঁজে নামলেন। কিন্তু এক রাতে দেখা গেল রেলের সেই কাল বিড়াল তাঁর বাড়ির দিকেই রওনা হয়েছে। তারপর তাকে রেলমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে ওযিরে খামাখা বা অনর্থক মন্ত্রীর দায়িত্ব দেয়া হয় এবং সরকারের শেষ দিন পর্যন্ত সাফল্যের সাথে সেই মহান দায়িত্ব পালন করেন।
এবারও তিনি নানা কথা বলে বেরাচ্ছেন। তাই এবার তাকে সরাসরি ওযিরে খামাখা পদে নিয়োগ দেয়া যেতে পারে। কারণ তিনি ঐ পদে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন। তার বেতন তো আর সুইস ব্যাংকের একাউন্ট থেকে টাকা তুলে দিতে হবে না। বেতন দেয়া হবে সরাররি জনগণের পকেট থেকে।
আচ্ছা মন্ত্রীদের বেতন আর যাবতীয় খরচ যে জনগণের পকেট থেকে দেয়া হয় এটা কি তারা জানেন? ব্যবহারে মনে হয় না জানেন। তারা জানবে কী! শতকরা পঁচানব্বই ভাগ জনগণই তো দেখি সেটা বোঝে না। এতো যে বলা হয় দেশের জনগণের টাকা এটাকে তারা মনে করে এমনেই জনগনকে সম্মান দেওয়ার জন্য বলা হয়। বিরাট বাজেট মানে এই টাকা জনগণের পকেট থেকে নেয়া হবে তারপর খরচ করা হবে। অথবা ঋণ নেয়া হবে যা জনগণের পকেটের টাকা দিয়ে শোধ করা হবে। বিশ্বাস না হলে বাজেটটা দেখলেই হয়! ওখানে সব কিছুই লেখা আছে। টাকা কোথা থেকে আসবে আর কোথায় ব্যয় করা হবে সব। আর সামান্য কিছু বৈদেশিক সাহায্য তাও বিদেশিরা জনগণকে দেয়। মন্ত্রীদের না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুন