somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্থার গর্ডন পিম –এর রোমঞ্চকর অভিযাত্রা …………….পর্ব তিন

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[প্রখ্যাত মার্কিন লেখক Edgar Allan Poe সারা বিশ্বের সাহিত্যপ্রেমীদের কাছে একটি অতি পরিচিত নাম। তাঁর লিখিত জগদ্বিখ্যাত সম্পূর্ণ্ উপন্যাস The Narrative of Arthur Gordon Pym of Nantucket (1838) এর বাংলা রূপ এটি। বাংলা রূপান্তর © হামিদ]

আমি আর্থার গর্ডন পিম। আমার পিতা ছিলেন নানটুকেটের একজন স্বনামধন্য সামুদ্রিক পণ্যের ব্যবসায়ী। নানটুকেটেই আমার জন্ম। আমার নানা ছিলেন একজন জাঁদরেল আইনজীবী। তিনি সবকিছুতেই সৌভাগ্যবান ছিলেন। আইন পেশা ছাড়াও এডগারটন নিউ ব্যাংক এর শেয়ার কিনে তিনি বেশ পয়সা কামিয়েছিলেন। এভাবে তিনি বিপুল অর্থের মালিক বনে যান। আমার বিশ্বাস তিনি আমাকে পৃথিবীর সবকিছু থেকে বেশি ভালবাসতেন। স্বাভাবিকভাবেই আমার প্রত্যাশা ছিল তার মৃত্যুর পর তার সম্পত্তির বড় একটা অংশ আমি পাব।

আমার নানা ছয় বছর বয়সে আমাকে রিকেট সাহেবের স্কুলে পাঠালেন। রিকেট সাহেবের ছিল একটিমাত্র হাত। আর আচার আচরণে ছিলেন অদ্ভুৎ ধরনের। যারা নিউ বেডফোর্ড শহরে গিয়েছেন তাদের প্রায় সবাই তাকে চিনেন।

ষোল বছর বয়স পর্যন্ত আমি তার সকুলেই ছিলাম। তারপর পাহড়েরর উপরে অবস্থিত ই রোনাল্ড সাহেবের একাডেমিতে। এখানে বার্নার্ড সাহেবের ছেলের সাথে আমার ঘনিষ্ঠতা হল। সে ছিল সামুদ্রিক জাহাজের কাপ্তান। কাজ উপলক্ষে জাহাজ নিয়ে সে সাধারণত লয়েড এবং ব্রিডেনবার্গ এর দিকে যেত। বার্নার্ড সাহেবও বেডফোর্ড শহরে সুপরিচিত লোক ছিলেন। আমি নিশ্চিত যে এডগারটনের অনেক লোকের সাথেই তার সুসম্পর্ক ছিল। তার ছেলের নাম ছিল অগাস্টাস। সে বয়সে আমার থেকে প্রায় দুই বছরের বড় ছিল।

অগাস্টাস তার বাবার সাথে জন ডোনাল্ডসন এলাকায় তিমি শিকারের এক সমুদ্রযাত্রায় সঙ্গি হয়েছিল। সে সবসময়ই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প করত। আমি প্রায়ই তার সাথে তাদের বাড়ি যেতাম এবং সারাদিন থাকতাম। কোনো কোনো সময় রাতেও থাকতাম। আমরা একই খাটে ঘুমাতাম আর অগাস্টাস প্রায়ই সারা রাত গল্প করত। তিনিয়ান দ্বীপসহ অন্যান্য যেসব এলাকা সে ভ্রমণ করেছে সেসব নিয়েই সে সাধারণত গল্প করত। তার সেসব গল্প শুনেই আমার মনে সমুদ্রযাত্রার তীব্র আকাঙ্ক্ষা তৈরী হল।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইশারার ভিতর আগুন রেখে

লিখেছেন বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ২:৩৪

ইশারার ভিতর আগুন রেখে
সংযমের নামে লুকানো ছুরি—
বেইমানি নিজের বুকেই ঢোকে।

রাত জানে, কুহুক জানে,
দেয়ালও জানে সব কথা,
শুধু মানুষ শোনে না—
শা-ঝে-মাঝে নিজের শব্দেই বধির।

জীবনের ভিতর ফাগুন ছিল,
রক্তের মতো উষ্ণ।
তবু সারাদিন একা বসে... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×