somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিরান
অন্ধকারের কাছ থেকে আলোকে ছিনিয়ে আনার চেষ্টায় প্রতিনিয়ত যুদ্ধ করছি। জানিনা এ চেষ্টা কতদিন চালিয়ে যেতে পারবো। স্রষ্টার এই অপরূপ পৃথিবীর সৌন্দর্য অবলোকন করার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু মানুষ হওয়া প্রয়োজন।

অযথাই ভালোবাসি......

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোকে সকাল বিকেল দুপুর রাত্রি অজস্র বার বলবো ভালোবাসি। ভোরের হালকা বাতাস তোর জানালায় মৃদু কড়া নেড়ে বলবে ভালোবাসি। সকালের সোনা রোদ তোর মেঝেতে গড়াগড়ি খেয়ে বলবে ভালোবাসি। তোর গরম চায়ের কাপ থেকে গড়িয়ে পড়া জলীয় বাষ্পগুলোও বলবে ভালোবাসি। দুপুরের প্রচন্ড খরতাপ উন্মাদ হয়ে বলবে ভালোবাসি। বিকেলের নরম রোদে ছাঁদে গিয়ে দেখ, আকাশের বিশালতা উন্মূখ হয়ে আছে তোকে বলবে বলে ভালোবাসি। সন্ধ্যায় প্রতিটি অলিগলির প্রতিটি ল্যাম্পপোষ্টের নিয়ণ আলোও তোকে বলবে ভালোবাসি।
চাঁদের আশপাশ ঘিরে থাকা জ্যোৎস্নারা অন্ধকারে মিশে থেকে তোকে বলবে ভালোবাসি। মধ্যরাতে আমার অভিমানি নিঃশাষ উড়ে গিয়ে তোকে বলবে ভালোবাসি। গ্রীষ্মের প্রচন্ড খরতাপ, বর্ষার অজস্র বর্ষন, আর মাঘের হাড় কাঁপানো কোয়াশাও বলবে ভালোবাসি। আমার সেলফোনের সকল ক্ষুদে বার্তা, স্যোসাল মিডিয়ায় ঝড় তোলা সমস্ত মুক্তগদ্য বলবে ভালোবাসি। আমার সকল প্রতিবাদের সুর ভালোবাসায় মাখামাখি হয়ে বলবে ভালোবাসি। চলন্ত রিকশা, দূরন্ত বাইক, লোকাল বাস, পথের রাজা পাজেরো, মেনে না নেওয়া ট্রাফিক জ্যামও বলবে ভালোবাসি। রাস্তার টুকাই, অমল বিমল কমল, আধপেট খাওয়া বৃদ্ধ সবাই বলবে ভালোবাসি। একাডেমি ভবন, ডিসি হিল, লালদীঘি পাড়, সি আর বি, সমস্ত পার্ক, সকল রেষ্টুরেন্ট, সব কাপল জোন বলবে ভালোবাসি। ইরাক, আফগানিস্তানের বিধ্বস্ত লোকালয়, আফ্রিকার ক্ষুধার্ত হার ঝিরঝিরে শিশু, সিরিয়ার নগ্ন রাজনীতির শিকার জনতা, মায়ানমারের নির্যাতিত অবহেলিত মানুষগুলোও বলবে ভালোবাসি। তৃতীয় বিশ্বযুদ্ধের আশংকা হাইড্রোজেন বোমারাও বলবে তোকে ভালোবাসি। ন্যাটো, আই এস, আল-কায়েদা, তালেবান, সমস্ত মাফিয়া যারা আজ ছুঁড়ছে বুলেট, সেই বুলেট আজ তোর পদতলে নত হয়ে বলবে ভালোবাসি। আমার হাতঘড়ির প্রতিটি সেকেন্ড বলবে তোকে ভালোবাসি। আমার কবিতার খাতা, আমার প্রিয় গান, আমার প্রিয় চড়ুই, আমার প্রিয় সুগন্ধী, আমার প্রিয় রঙ, আমার একান্ত প্রিয় ডায়েরী সমস্ত কিছুই বলবে ভালোবাসি। তোকে অকারনেই ভালোবাসি। আমার হয়ে, গোটা পৃথিবীর সমস্ত পার্থিব-অপার্থিব বস্তু.. বিষয় বলবে ভালোবাসি তোকে। আনন্দি তুই আমাকে কতটুকু ভালোবাসিস সেটা বুঝানোর ক্ষমতা তোর যেমন নেই, ঠিক তেমনি আমিও তোকে কতটা ভালোবাসি বুঝাতে পারবো না। আমার প্রতিটি ক্ষন, প্রতিটি মুহূর্ত, আমার ঠোঁটের কোনায় জমে থাকা বিষন্ন হাসি, আমার মন খারাপের বেলা, আমার সকল উচ্ছ্বাস, আমার অস্তিত্ব, আমার মস্তিষ্কের প্রতিটি নিউরন তোকে প্রতিনিয়ত বলে ভালোবাসি। ভালোবাসি তোকে ভালোবাসার মত....।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×