somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদোনুভব

২৩ শে অক্টোবর, ২০০৬ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেষ ইফতারটা খাওয়ার সময় খারাপ লাগছিলো। রমজান আরও একবছরের জন্য শেষ হয়ে গেলো, ভাবতেই কেমন যেন লাগছিলো। এতদিনের অনেক কষ্টে 'ভালো' হয়ে থাকাটা ধরে রাখতে পারবো কিনা চিন্তা হচ্ছিলো, সেই সাথে ঈদের আমেজ একটু একটু করে জমছিলো।

আপুনি আমার আর মার হাতে মেহদি দিয়ে দিয়েছে। ছোটবেলায় মা সবসময় হাতের তালুতে ফুল বা সুর্য এঁকে দিতো। গোলাকার, সবুজ, নরম ও ভেজা জিনিষটা নিয়ে মহা উৎসাহে বসে থাকতাম। তবে এক-আধঘন্টা পরেই অস্থির লাগতো। আবারও ভীষন উৎসাহে হাত ধুয়ে ফেলে দেখা যেত কোন রং হয় নি

এবার সব কাজ শেষ করে মেহদি দিতে দিতে বেশ রাত হয়ে গেলো, তাই মেহদি হাতে রেখেই শুতে গেলাম। বিরাট ভুল। ঈদের সকালে খুব অসস্থির সাথে ঘুম থেকে উঠলাম।
ভেবেছিলাম সুন্দর দিনটা সুন্দরভাবে শুরু করব - তাহাজ্জুদ দিয়ে। এই প্লানটা এক বন্ধুকে বলার পর একটা 'আই রেসপেক্ট ইউ' পেলাম। কিন্তু মেহেদি-কেলেংকারীর জন্য ভাবনা বাস্তবায়ীত হলো না । বিছানা গুছিয়ে লম্বা গোসলে ঢুকলাম। প্রায় একঘন্টা পরে বের হওয়ার পর মাথা ঘুরাচ্ছিলো। বুঝলাম এতও সকালে গায়ে এতো পানি ঢালার ফলাফল সুখকর হবে না। ফজরের নামাজ পরে তৈরী হলাম। ঈদের নামাজ জামাতে পরার জন্য সর্বচ্চ চেষ্টা চলছিলো।

চারুকলা থেকে বের হওয়া খালাত ভাই ও ভাবী থাকায় অনেক সুবিধা । ওদের চিত্রশিল্প দিয়ে করা আবায়া দিয়েছিলো মা। আবায়াটার ভেতরে সাদা, ওপরে আসমানি নীলের পাতলা পরত, আর সবুজাভ নীলের হ্যান্ড-পেইন্ট। এর সাথে পরেছি আপুনির দেওয়া সবুজাভ-নীল হিজাব। সবাই তৈরী হওয়ার পর খাবার টেবিলে জড়ো হলাম। খেজুর ও কিছু নাশতা খেয়ে ভাইয়া সবাইকে গাড়িতে ঢুকিয়ে ঈদের নামাজের জন্য রওনা দিলো।

বাইসেন্টেনিয়াল পার্কে ঢোকার সময় গাড়ির বিরাট লাইন চোখে পড়লো। প্রায় প্রতিটা গাড়িতে দাড়িওয়ালা ও হিজাবী তরুণ-তরুণী, বৃদ্ধ-বৃদ্ধা, কিশোর-কিশোরী, পিচ্চি-পাচ্চি দেখা যাচ্ছিলো। প্রায় প্রতি বছর একই ঘটনা ঘটে, তবুও প্রতিবারই মুগ্ধকর ভাবে ভালো লাগে। গাড়ি থেকে নেমে নামাজের জায়গায় যাওয়ার সময় অনেকগুলো ঈদ মুবারক ও সালাম পেলাম। অচেনা মানুষগুলো হঠাৎ করে যেন অনেক কাছের হয়ে গেলো। আর মাঠে ঢুকেতো কথাই নেই, কান্না চলে আসার মত অবস্থা!

নামাজ শেষে কিছুক্ষন ঘুরলাম পাঁচজন মিলে। একেবারে দুপুর দু'টা পর্যন্ত বিভিন্ন বাসায় যাওয়া হলো, মজার মজার খাবার খাওয়া হলো ও টায়ার্ড হওয়া হলো। ভাইয়ার ইউনিতে জরুরী কাজ ছিলো, তাই ও চলে গেলো নামাজ পড়ে। আর আমরা বাকি চারজন বাসায় এসেই বিছানায় কাত।
বিকালে উঠে মাকে রাঁধতে সাহায্য করলো আপুনি। আমি পিচ্চিদের জনউ অনেকগুলো ললিব্যাগ বানালাম। তারপরে আসরের নামাজ পরে সাজলাম।
এবার ঈদে পরেছি সবুজ শর্ট কামিজ - অনেকটা লাইম সবুজ। সাধারনত আমি খয়েরি, কালো বা নীল ধরনের কিছু পরি... কিন্তু এবার একেবারে সবুজ! সাথে মিলিয়ে কানের দুল, গলার চেইন ও চুড়ি ছিলো।

সবাই আসতে শুরু করলো মাগরিবের একটু আগে। কলকাতার একটা আন্টি এসেছে প্রথমে। ওনার একটা চার-পাচ মাসের পিচ্চি ছেলে ছিলো - নয়ন। এতো কিউট দেখে আদর করতে চেয়েছি, পিচ্চি দিলো কেঁদে । আস্তে আস্তে বাসা ভরে গেলো, পরে গুনে দেখা গেলো 69 জন! এর মধ্যে আনেকগুলাই পিচ্চি - যাদের অতি কিউট কান্ড কারখানা বর্ণনা করা আমার শব্দ ভান্ডারের বাহিরে।

যাহা হউক, ভারী ভালো একটা দিন গেলো, ভীষণ আনন্দের। ঈদের লেট শুভেচ্ছা রইলো সব ব্লগানিতে-ব্যাস্ত-ব্লগারদের জন্য।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১:৪৩
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

খরচ

লিখেছেন সেজুতি_শিপু, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৯


কোন কোন রাত্রি শেষের বেগুনী আলোয়
বাতাস যখন রতিতৃপ্ত দৃষ্টির মত কোমল-
উন্মোচনের আগ্রহে উদগ্রীব আলো
কী এক দ্বিধায় থমকে আছে পুবের দরজায়,
হঠাৎ যেন কেউ মাছের মত
ছেকে তোলে জালে।
লাগায়... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

×