দিক বদলের সময় বাঁধা আসবেই, যে দিকেই যাওয়া হোক না কেন! নিচের দিকে নামলে তা আসে শুভাকাঙ্খীদের থেকে, যাদের সংখ্যা খুব বেশি না। আর উপরে উঠার ইচ্ছে করলে? গোটা পৃথিবী। সার্থপর পৃথিবীটা আরও সার্থপর হয়ে যেয়। 'কাছের' মানুষেরা মুখোশ খুলে মুখ ঘুরিয়ে ফেলে। যতটুকু যন্ত্রনা দেওয়া যায়, ততটুকুর থেকে একটুও কম দেবে না পৃথিবী।
আমার হৃদয়টা মোটামুটি ছোট, অন্যকারোও জন্য জায়গা নেই। নিজেকেই এলিয়ে দেই অন্যের উপর। এই ছোট্ট হৃদয়কে বাড়ানোর চেষ্টায় আছি, তবে সফল হচ্ছিনা। আমার থেকেও ছোট হৃদয়ের মানুষেরা পথ আটকে দাড়িয়ে আছে। এদের চোখের দিকে তাকালে একই সাথে মায়া ও ঘৃণা হয়।
নিজের জন্যও মায়া হয়। এদের সাথে না পেরে ভেঙে যাওয়ায় মায়ার সৃষ্টি। তুচ্ছ ব্যাপারে এতো সময় ও অশ্রু নষ্ট করি কেন?
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


