গত দু'সপ্তাহ ছুটি ছিলো। প্রতিদিনই দেরি করে ঘুম থেকে ওঠা, ধীরে ধীরে দিন পার করা থেকে ইচ্ছামত নেট, টিভি আর বইয়ে মগ্ন থাকা, সবই হয়েছে। কাল থেকে আবার ঘানি টানা শুরু। স্কুল খুললেই একগাদা এ্যসাইনমেন্ট জমা দিতে হবে। আর তৃতীয় সপ্তাহেই পরীক্ষা। শ্বাস না ফেলতে ফেলতে তো মারাই যাব!
চাপের উপর আরেক চাপ যুক্ত হয়েছে। কয়েক সপ্তাহ হলো আমি দুইটা পিচ্চিকে পড়ানো শুরু করেছি। কড়াকড়ি কিছু না, হোমওয়ার্ক এ সাহায্য করি। ওসমান ও ইবাদ - একটা এবার প্রথম শ্রেনীতে আর অন্যটা কিন্ডারগার্টেন। বড় বড় চোখগুলো সারাক্ষন দুষ্টুমি ভরা থাকে। চিত্তকারে (আমার বানানের সমস্যা না ) বাড়ি মাথা তুলে ফেলে। আমি এখন বোধহয় একটু কম শুনি কানে। তবুও ভালো লাগে। ইবাদ এখনও অক্ষরগুলো শিখছে। বড় হাতের সব শিখে এখন ছোট হাতের লেখা শুরু। এক একটা শিখে, আর কি যে খুশি!
আমি আরেকটা পিচ্চিকেও পড়াই - মিম। এ ছেলেটার বুদ্ধি দেখে আমি অবাক। সেও এবার প্রথম শ্রেনীতে, কিন্তু কথা বলে বড়দের মত করে। নতুন বাবু আসবে শুনে জিজ্ঞেস করলাম, "ডু ইউ ওয়ান্ট আ বয় অর আ গার্ল?" সে চায় বোন। কারন জিজ্ঞাসা করাতে বলে, "উই অলরেডী হ্যাভ আ বয়!"
হু, যাচ্ছে চলে ঠিক এভাবেই,
সময়গুলো পালিয়ে যাবেই,
এইতো জীবন, এমন রবেই,
বাস্তবের স্বাদ পেলাম কবেই!
(শেষ লাইনটা কেমন যেন লাগছে দেখতে। রবেই এর সাথে মিলে এরকম অনেক শব্দ আছে, কিন্তু কোনোটাই বসাতে পারছি না।)
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



