)এক সপ্তাহ পরে আমাদের পরীক্ষা শুরু। ইংলিশ পরীক্ষায় একটা গল্প লিখতে হবে। গত বছর এ রকম একটা গল্পের পরীক্ষায় আমার লেখা যাচ্ছে তাই হয়েছে। মাথায় কোন আইডিয়া ছিলো না আগে থেকে। এবারও মনে হয় একই জিনিষ হবে। কলম হাতে পুরো একঘন্টাটাই কাটিয়ে দেবো, একটা শব্দও না লিখে।
আমার বন্ধুরা বলে আমি বুকস্মার্ট, ক্রিয়েটিভ নয় একদম। যা পারি, তা সব অন্যের থেকে শেখা। ব্রেনের ডান পাশ একেবারেই অকেঁজো। তারপর কয়েকদিন আগে আরেকজন বললো আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষগুলোর একজন (ঠাট্টা কিংবা বিদ্রুপ)। বন্ধুদের কাছে সারাক্ষনই শুনি বেশি হাসি। গত কয়েকদিন ধরে আশেপাশের সবাই চোখে আঙ্গুল দিয়ে ভুল ধরিয়ে দিচ্ছে, অথবা দোষ দেখিয়ে দিচ্ছে।
ব্যাপারটা বেশ ভয়ংকর! মানুষের সমস্যাটা কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

