এল'স - ১ (এল'স - ২ পড়ার আগে পড়া আবশ্যক!)
ছুটির দিনে সকাল দশটার আগে ঘুম ভাঙার কথা না, কিন্তু আজকে সাতটার দিকেই আমি একদম সজাগ হয়ে গেলাম। টেনশনে ক্ষিদে চলে গিয়েছে, তাই নাস্তা না খেয়েই জোর করে বাবাকে বাসা থেকে বের করলাম। আমার পরীক্ষা হওয়ার কথা সকাল সাড়ে আটটায় - বলা ছিলো পনের মিনিট আগে উপস্থিত থাকতে। রোড ট্রাফিক অথরিটির অফিসে গিয়ে দেখি সেটা সাড়ে আটটার আগে খুলবেই না! কি আর করা, আটটা থেকে দরজার সামনে দাড়িয়ে ছিলাম।
এই লাইসেন্স থাকবে পাঁচ বছর, তাই ছবিটা যাচ্ছে তাই হলে বিরাট সর্বনাশ হয়ে যাবে - এ জন্য সকাল বেলা থেকে মুখ সোজা রাখার চেষ্টা চলছিলো। ঘাড় নাড়লেই কিছু একটা নড়ে যাবে, এই ভেবে আশেপাশে তাকাতেও পারছিলাম না। ভেতরে ঢুকে সব কিছু ঠিকঠাক হতেই লেগে গেলো বিশ মিনিটের মতো। টেস্টটা ছিলো টাচস্ক্রিন কম্পিউটারে, তাই অতি সাবধানে উত্তর দিলাম প্রশ্নগুলোর। আমার ভাগ্য বরাবরের মতো ভালো করে দিলেন তিনি ও একশভাগ ঠিক উত্তর দিয়ে পাশ করে ফেললাম।
আজকে ওদের খুব ব্যস্ততা ছিলো; ছবি তোলার আগেও বসিয়ে রাখলো অনেক্ষন। অবশ্য ভালোই হলো - স্বাভাবিক হওয়ার সময় পেলাম। কয়েক জায়গায় সই করার ও ছবি তোলার পর লাইসেন্স দিয়ে দিলো। ছবির হলুদ প্লেটগুলো প্রতিবার গাড়ি চালানোর সময় সামনে ও পেছনে ঝুলিয়ে রাখতে হবে ও লগ বুকটাতে ঘন্টার হিসেব রাখতে হবে। আর ওপরে যে সবুজ জিনিসটা দেখা যাচ্ছে, সেটা আমার লাইসেন্সের অংশাংশ। আমার খুশি দেখে মনে হয় মহিলাটা খুব মজা পাচ্ছিলো। বাচ্চাদের কান্ড দেখে মানুষ যে রকম করে, ঠিক সেভাবে হাসতে হাসতে মাথা নাড়ছিলো।
ইদানিং রেসাল্ট দেওয়ার পর নিজেকে মুক্ত লাগে - এবারও লাইসেন্স হাতে নিয়ে সস্তির নিঃশ্বাস ফেললাম। অন্তত নিজের টাকাটা বাঁচলো তো!
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।