বালিকা রুক্ষ কণ্ঠে বলল, এটাই আমাদের শেষ দেখা।
আমি আহত দৃষ্টিতে বালিকার দিকে তাকালাম। বালিকার মায়াবী চোখে-মুখে এক ধরণের নিষ্ঠুরতার ছাপ দেখা যাচ্ছে।
আমি কিছু বলার আগেই বালিকা উঠে দাঁড়ালো। আমি বালিকাকে ডাকলাম। কিন্তু বালিকা শুনতে পেলো না। হনহন করে সামন থেকে চলে গেলো।
বালিকাকে এখন দেখা যাচ্ছে না। আমি গলায় তীব্র ব্যথা অনুভব করতে লাগলাম। ব্যথাটা গলায় হবার কথা না, বুকে হবার কথা। কিন্তু আমার বিরহ-ব্যথা বুকে না হয়ে গলায় হচ্ছে কেন বুঝতে পারছি না।
আস্তে আস্তে ব্যথা তীব্রতর হয়ে শুরু করেছে। আমি কথা বলার চেষ্টা করছি, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না।
হঠাৎ ঘুম ভেঙে গেলো। যাক, বাঁচা গেলো, এটা স্বপ্ন ছিল। কিন্তু গলা ব্যথাটা সত্যি সত্যি আছে।
গলার ওপর একটা ভারী কিছুর অস্তিত্ব অনুভব করলাম। আমার স্বাস্থ্যবান রুমমেট তার স্বাস্থ্যবান হাত আমার গলার উপরে বেকায়দা মতো চাপিয়ে দিয়ে মনে সুখে ঘুমাচ্ছে।...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



