somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"উপদেশ অখাদ্য"

১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপদেশ এক ধরণের অরুচিকর খাবার। ভদ্রতার খাতিরে মানুষকে কিছু লোক দেখানো কাজ করতে হয়। উপদেশ ভক্ষণ'ও এরুপ একটি কাজ।

ব্যক্তি বিশেষ ভদ্রতার খাতিরে হাসিমুখে উপদেশ ভক্ষণ করলেও লোকচক্ষুর আড়ালে ঠিকই পেটে চাপ প্রয়োগ করে উগলে বের করে ফেলে। উপদেশ তার নানাবিধ গুণাগুণ প্রকাশ করার আর কোনরুপ সুযোগ পায় না।

তবে ব্যক্তি বা ব্যক্তিসমষ্টি উপদেশ উগলে বেশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে।

আমরা উপদেশ দানকারীকে ভীষণ অপছন্দ করি। কারণ, উপদেশ বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ইচ্ছার বিরোধিতা করে, আমাদের যথেচ্ছা চালচলনের বিরোধিতা করে। তাই আমরা উপদেশ দানকারীকে শত্রু এবং উপদেশকে শত্রুর হাতের তরবারি ভাবি। আর যারা আমাদের স্বাধীন চালচলনের পক্ষে কথা বলে, বিপদজনক হলেও আমরা তাদের কথাগুলো সানন্দে গ্রহণ করি। তাদের শ্রেষ্ঠত্ব ও উদারতায় মুগ্ধ হয়ে তার সৌরভ চারিদিকে ছড়িয়ে দেই।

অবশেষে একসময় গিয়ে আমাদের চেতনা ফেরে। জীবনের হিসাব-নিকাশ করতে গিয়ে যখন দেখি লাভের চেয়ে ক্ষতির অনুপাত বেশি তখন আমাদের কপাল চাপড়ানো ছাড়া আর কোন উপায় থাকে না। আর যারা হিসাব-নিকাশ করার ফুসরতটিও পায় না, তারা জীবনের শেষ অবধি বুঝতেই পারে না যে কতটা মূল্যবান সম্পদ তারা হারিয়েছে। যার পিছনে রয়েছে উপদেশ বিমুখতা।

তখন সময় আসে উপদেশ বর্ষণ করার। আপনি তখন আপনার অভিজ্ঞতার আলোকে উপদেশবর্ষণ শুরু করবেন। স্বাভাবিকভাবে ভক্ষণকারীরা ভদ্রতার খাতিরে তা ভক্ষণ করবে এবং পুরনো ঐতিহ্য অনুযায়ী আপনার আড়ালে তা উগলে বের করে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এই জগতের নিয়ম, এমনটাই হয়।

আমি আপনার শত্রু হতে চাই না। কিংবা আমার দেওয়া উপদেশ আপনি জোর পূর্বক ভক্ষণ করবেন, তাও আমি চাই না। আপনি বাঁচুন-মরুন আপনার ব্যাপার। আমি বাপু আপনাকে উপদেশ দিতে যাবো না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×