কোনো এক বর্ষায় সে ছাতা হাতে পাশে এসে দাঁড়িয়েছিল। আদুরে গলায় বলেছিল,"এভাবে ভিজতে হয় বুঝি! ঠান্ডা লাগবে তো।"
পরের বর্ষায় সে হাতে হাত রেখে আমার সাথে বৃষ্টি বিলাস করেছিল। আদুরে কন্ঠে বলেছিল,"সারা জীবন তোমার হাত ধরে বর্ষাস্নান করতে চাই।"
আমি মুচকি হেসেছিলাম।
দেখতে দেখতে এবারের বর্ষা চলে গেলো। কেউ ছাতা নিয়ে পাশে এসে দাঁড়ায় নি। আদুরে গলায় কেউ শাসন করে নি। হাতের কব্জিটা কেউ শক্ত করে ধরে বলে নি,"সারাজীবন তোমার সাথে বৃষ্টি বিলাস করবো।"
মুষলধারে বৃষ্টি পড়ছে। আমি জানালার গ্রিল ধরে বসে আছি। হঠাৎ হাতের কব্জিটা শিউরে উঠলো। তাকিয়ে দেখি, কয়েক ফোঁটা নোনা জল সেখানে গড়িয়ে পড়েছে।
আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। চোখ ঝাপসা হয়ে এসেছে। ঝাপসা চোখে দেখতে পাচ্ছি, দুইজন মানব-মানবী বৃষ্টি বিলাস করছে।...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



