somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন পরিবর্তনের সময়

০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশীদিন হয়নি এই ব্লগে কিন্তু এর মধ্যেই আমাদের জাতি হিসাবে টিপিক্যাল চরিত্রের পরিচয় পাচ্ছি এই ব্লগ সাইটটিতে। এখানকার অধিকাংশ পোষ্টগুলিতেই দেখছি

১। কে জাতির পিতা এবং তার সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি
২। কে জাতির পিতা নন এবং তার সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি
৩। কে স্বাধীনতার ঘোষক এবং সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি
৪। কে স্বাধীনতার ঘোষক নন এবং সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি
৫। কে স্বাধীনতার সপক্ষ শক্তি এবং সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি
৬। কে স্বাধীনতার সপক্ষ শক্তি নন এবং সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি
৭। কে স্বাধীনতার বিপক্ষ শক্তি এবং সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি
৮। কে স্বাধীনতার বিপক্ষ শক্তি নন এবং সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি
৯। কে রাজাকার এবং কে নব্য রাজাকার এবং সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি
১০। কে রাজাকার এবং কে নব্য রাজাকার নন এবং সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি

এই ব্যাপারগুলিই বারবার আসছে ভাঙ্গা রেকর্ডের মত। দুই দলই সমানে বলে যাচ্ছে আর অপর পক্ষ তা পাত্তাই না দিয়ে তাদের মত করে বলে যাচ্ছে। আর এর সাথে বোনাস হিসাবে আছে নানা রকম শ্রাব্য ও অশ্রাব্য গালাগালি।

ব্যাতিক্রম যে নেই তা নয় কিন্তু তা সার্বিক সংখ্যার তুলনায় খুবই কম। (চমতকার কিছু কবিতা, রম্য রচনা ও সাহিত্য বিষয়ক পোষ্ট অবশ্যই উজ্জল ব্যাতিক্রম)

ভাই আমরা কি আরেকটু গঠনমুলক কাজে ব্লগ সাইটটাকে ব্যবহার করতে পারি? যেভাবে সারা বিশ্বের ব্লগাররা করছেন?

এখানে দেশের সবচাইতে শিক্ষিত ও সচেতন শ্রেণীর মানুষের আনাগোনা। কই কোন পোষ্টতো দেখিনা যে

১। দেশ পরিচালনায় সরকারের নীতি কেমন হওয়া উচিত?
২। দেশের সকল মানুষদের কাছে শিক্ষা সুবিধা পৌছে দেয়ার কাজ কিভাবে করা যেতে পারে?
৩। দেশের সকল মানুষদের কাছে চিকিত্সা সুবিধা পৌছে দেয়ার কাজ কিভাবে করা যেতে পারে?
৪। দেশের কৃষি খাতের বিকাশে সরকারের নীতি কোন ধরনের হওয়া উচিত?
৫। দেশের ক্ষুদ্র শিল্প বিকাশের মাধ্যমে বেকারত্ব মোচন করার কাজ কিভাবে করা যেতে পারে?
৬। দেশে বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে দেশীয় স্বার্থ কিভাবে রক্ষা করা যেতে পারে এবং বিদেশী বিনিয়োগ বাড়ানোর জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত?
৭। দেশে পর্যটন খাতের বিরাট সম্ভাবনা আছে, কিভাবে এটিকে কাজে লাগানো যায়?
৮। দেশে দারিদ্র্য মোচনের ক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ বেশী কার্যকরি হবে?
৯। দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে সরকার কিভাবে কার্যকর পদক্ষেপ নিতে পারে?
১০। প্রতি বছর বন্যা মোকাবেলায় কোন ধরনের প্রস্ততি থাকা প্রয়োজন?
১১। .......................................

আমাদের গরীব দেশ হাজারটা সমস্যায় জর্জরিত, এভাবে লিখলে আরো অনেক কথা লেখা যাবে। আমি প্রধান কিছু ব্যাপার লিখলাম।

আমরা কি মনে করি এগুলি আমাদের দায়িত্ব নয়? এগুলি সরকারের বা রাজনীতিবিদদের দায়িত্ব? আমরা তো গত ৩৭ বছর ধরেই দেখছি রাজনীতিবিদগণ বা সরকার কিভাবে তাদের দায়িত্ব পালন করছে। নিষ্ঠাহীন ভাবে দূর্নীতি করা ছাড়া তার তার কোন কিছু কে দায়িত্ব মনে করেছেন কি না জানা নাই।

পরিবর্তনের সময় এসেছে। দেশের যুব ও তরুণ সমাজকে দেশ গড়ায় আরো অনেক বেশী গঠন মুলক ভূমিকা নিতে হবে।

যে ব্যাপারগুলি আমি উল্লেখ করলাম অনেকেরই পড়াশোনা সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট। আপনি আপনার নিজের জানা বিষয়েই লিখুন, সেখান থেকেই দিক নির্দেশনামুলক অনেক কিছু আসতে পারে। আর মনে করবেন না যে কেউ সে গুলি পড়বে না বা তা প্লানিং এ কাজে আসবেনা। ভাল কোন কিছু ঠিকই জায়গামত পৌছে যাবে এবং নীতি নির্ধারকরাও সেগুলিকে কাজে লাগাবেন।

উন্নত বিশ্বে এই ব্যাপারগুলি হর হামেশা হচ্ছে এবং অনেক গ্রাউন্ডব্রেকিং নীতিমালা/উদ্ভাবন এর প্রথম পাঠ ব্লগ সাইট এর মাধ্যমেই হচ্ছে।

আমরা যে রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করবেনা তা নয় কিন্তু শুধু আলোচনার জন্য আলোচনা কার জন্য কি ভালো বয়ে নিয়ে আসছে আপনারা একবার চিন্তা করুন। এর বাইরেও আরো অনেক কিছু করার ক্ষমতা আমাদের আছে।

চলুন আমাদের ক্ষমতাকে একবার কাজে লাগানোর চেষ্টা করে দেখি।

একটা ধারণা দিলাম, গালি ব্যতীত সবকিছুই স্বাগতম।


৩৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×