ছোট ছোট সুখ, চেতনায় বিবসন, বিহবল।
ছোট ছোট চোখ বড় হয়ে যায়,
সর্বস্ব খুলে ভিটে মাটির ভেসে যাওয়া।
বিনিয়োগে সূচক নেমে গেছে তাই,
কিছু বাশঁ কাঠে আগুন দিল যারা,
সে আগুনের উত্তাপে.. ওম ওম কৃষঞ!
কাঁটা তারে ঝুলে থাকা বিপ্রতিপ লাশ দেখে..
শোকে বিদ্রোহে সুরতের কাপড় বিছিয়ে দেওয়া রাস্তায়-
তোমরা শান্তি ভাবো ::: আর আমিও তাই ভাবি..
সীমান্তে মুক্ত ঈগল...... কাল প্রত্যুষে সংবিধানে অস্ত্রপাঁচার
..... চৌরাস্তার মোড়ে- তুমিও এসো।।
- আনন্দ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



