হাজার বছর পূর্বে পৃখিবীর মহাদেশগুলি পর্যন্ত
ভেঙে চূড়ে মানচিত্র পরিবর্তন করে
নতুন রূপে রূপান্তরিত হয়েছিল।
যে নদী একযুগ পূর্বে দু'কুল ছাপিয়ে স্বপ্ন দেখাত
সবুজ শাড়ি পড়া গ্রাম্য কিশোরীর দু'চোখে
সে নদীর প্রবাহ কত সহজে থেমে গেছে।
যে বটতলায় প্রতি বৈশাখে বসতো আধ্যাত্মবাদী
বাউল ফকিরদের মারফতি গানের আসর
গতকালের ঝড়ে সে বটগাছ উপড়ে গেছে।
আর তুমিতো প্রকৃতির মত পরিবর্তনশীল
একজন সাধারণ মানুষ মাত্র,
তাইতো আজ তোমার অন্য মানুষে রূপান্তরিত হওয়ায়
এই সত্যবোধে দৃঃখহীন আমি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


