somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোটগ্রহণ চলছে, বিদ্রোহী প্রার্থীর এজেন্ট বের করে দেয়ার অভিযোগ

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল ৮টা থেকে শুরু হয়েছে কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচন। কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম অসীম অভিযোগ করেছেন, বিভিন্ন ভোটকেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না। অনেক কেন্দ্র থেকে বের করেও দেয়া হচ্ছে। আবার ভোটারদের বিভিন্ন ভয়ভীতিও দেখানোর অভিযোগ তার। মানবজমিনকে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকরী অসীম বলেন, অপর প্রাথীর সমর্থকরা তার এজেন্টদের কেন্দ্রে কাজ করতে দিচ্ছে না। এক্ষেত্রে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদি। সকাল ৯টার দিকে আবদুল্লাহপুর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফুটবল প্রতীকের প্রার্থীর এজেন্ট মাহফুজুর আলম খান রানাকে বের করে দেয়া হয়। এ অভিযোগ করেছেন কেন্দ্রের বাইরে থাকা প্রার্থীর সমর্থকরা।
এদিকে শুরুর দিকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল একেবারেই কম। কোন কোন কেন্দ্রে দেখা গেছে ১০ থেকে দেড়শ লোক লাইনে দাঁড়িয়ে থাকতে। মঙ্গলবার রাতভর প্রচণ্ড বৃষ্টি থাকায় শুরুর দিকে ভোটারের উপস্থিতি কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালে সামান্য বৃষ্টি হয়। তবে সময় যত গড়াচ্ছে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতিও তত বাড়ছে। আশা করা হচ্ছে দুপুরের দিকে ভোটার আরও বাড়বে। উপ-নির্বাচন হলেও ভোটারদের মধ্যে ভোট নিয়ে বেশ উৎসাহ দেখা গেছে। আজ সকাল সাড়ে ৮টায় মসজিদজাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজেরে ভোটাধিকার প্রয়োগ করেন বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম অসীম। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও প্রেসিডেন্টপূত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক (নৌকা) নিজ এলাকা মিঠামইন কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট আবদুল হামিদ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এই আসনটি শূন্য হয়। জাতীয় সংসদে জনপ্রতিনিধি নির্বাচনে এই আসনটিতে উপনির্বাচনের ঘোষণা আসে। ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম এই তিনটি উপজেলা নিয়ে আসনটি গঠিত। উপজেলা তিনটি দুর্গম হাওর।
(মানবজমিন থেকে সংগৃহিত)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×