somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যের পথে আরিফ
আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

হজ্ব নিয়ে কটুক্তি করে লতিফ সিদ্দিকী কাফের হয়ে গেছেন -পীর সাহেব চরমোনাই!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকার জেকসনহাইটের একটি হোটেলে টাঙ্গাইল প্রবাসী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন “আমি হজ্ব ও তাবলীগ বিশ্বাস করি না” মন্ত্রীর এধরণের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, এই বক্তব্য দেয়ার ফলে মন্ত্রী লতিফ সিদ্দিকী ইসলাম থেকে খারিজ হয়ে কাফের হয়ে গেছেন। কেনোনা হজ্ব ইসলামের মূল পাঁচ ভিত্তির অন্যতম ভিত্তি। এখন থেকে সে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবে না। অবিলম্বে মন্ত্রী পরিষদ থেকে লতিফ সিদ্দিকীকে বহিস্কার করতে হবে এবং তাকে দৃস্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তিনি বলেন, মিডিয়ার স্বাধীনতা কেড়ে নেয়ার লক্ষণ শুভ নয়। গণতান্ত্রিক দেশে অনেক মিডিয়া থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু বিভিন্ন অজুহাতে মিডিয়া বন্ধ করে দেওয়া কিংবা মিডিয়ার কণ্ঠরোধের চেষ্টা করা ভাল লক্ষণ নয়। কেনোনা মিডিয়ার বন্ধ হয়তো সরকার বন্ধ করতে পারবে কিন্তু ১৬ কোটি মানুষের কণ্ঠ কী সরকার বন্ধ করতে পারবে?

পীর সাহেব চরমোনাই বলেন, দুর্নীতির ও অনিয়মের সমালোচনা করাই মিডিয়ার দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করা গণতন্ত্রের আচরণ হতে পারে না। গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ করার জন্যই কোনো আইন কারো কাম্য হতে পারে না। এই আইন চালু হলে গণমাধ্যমের স্বাধীনতাই খর্ব হবে না বরং যে কোনো রাজনৈতিক দলও তাদের স্বাধীনত মতামত ব্যক্ত করতে পারবে না। এই আইনের মাধ্যমে সরকার দেশে একদলীয় শাসন কায়েম করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে জনগণের কল্যাণ নেই। কল্যাণ নেই ইসলামের। ইসলামের কল্যাণ চাইলে সকলকে ইসলামী রাজনীতিতে ফিরে আসতে হবে।

তিনি বলেন, বিচারপতিদের অভিশংসন সংসদে ফিরিয়ে নেয়ার আইন পাশ করে সরকার বিচারপতিদের হাত, পা বাধার অপরিনামদর্শি চিন্তা করেছেন। বর্তমান সরকার যদি মনে করেন যে, তারা চিরদিনের জন্য ক্ষমতায় আসছে তা চরম ভুল হবে। কিন্তু এই আইনেই তাদের ভয়াবহ বিপদ ডেকে আনবে।

পীর সাহেব চরমোনাই হিংসাত্মক রাজীনিতর কবল থেকে বের হয়ে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, যে রাজনীতিতে মানুষের অকল্যাণ বয়ে আনে, সে রাজনীতি কারো কাম্য হতে পারে না। তিনি সকলকে ইসলামের রঙ্গে রঙ্গীন হয়ে ইসলামের রুজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরার আহ্বান জানান।

জঙ্গিবাদ প্রসঙ্গে পীর সাহেব চরমোনাই বলেন, একটি মহল ইসলামকে সহ্য করতে না পেরে ইসলামকে জঙ্গিবাদের সাথে তুলনা করে ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছে। এদেশের হক্কানী উলামায়ে কেরাম জঙ্গিবাদের বিরুদ্ধে আছে থাকবে। কিন্তু জঙ্গিবাদের অজুহতাতে ইসলামের উপর আঘাত করলে কাউকে ছেড়ে দেয়া হবে না।

সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে সম্প্রচার নীতিমালা বন্ধ এবং বিচারপতিদের অভিশংসন সংসদে ফিরিয়ে নেয়ার প্রতিবাদে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের স্বাধীনতা স্কয়ার চত্বরে জেলা সভাপতি মুফতী মুহিব্বুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেক্রেটারি মুফতী আল-আমিন সিরাজী, মাওলানা আবুল কালাম, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা ব্দুস সামাদ, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৯/০৯/২০১৪ ইং
Website: http://www.islamiandolanbd.org
Email: [email protected]
Facebook: http://www.facebook.com/iab87
Twitter: http://www.twitter.com/islamiandolanbd
Youtube: http://www.youtube.com/islamiandolanbd
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×