somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যের পথে আরিফ
আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

নারীকে পন্য করার এটা কি নতুন আরেক জাল নয়???

০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামিন ফোন কাষ্টমার কেয়ারে সুন্দরী একটা মেয়ে চাকুরী করে। ধনীর দুলালী। নিজস্ব গাড়ী নিয়ে অফিসে আসে।
প্রায় সময় লক্ষ করি অফিসটির আশে পাশে কিছু যুবক ঘুরঘুর করে। অফিসের সামনে দিয়ে হেঁটে যাওয়া কিছু মানুষের অফিসের দিকে (মেয়েটির দিকে) একবার না তাঁকালে যেন পেটের ভাতই হযম হয়না। আমি লক্ষ করলাম মেয়েটি বিরক্ত হয়না বরং বিষয়টি ইনযয় করে।
একদিন এক কাজে অফিসে গেলাম। মেয়েটিকে একা পেয়ে প্রশ্ন করলাম।
–আচ্ছা আপু! শুনলাম আপনাদের তো অনেক টাকা চাকরি করেন কেন?
–ওমা পড়ালেখা করেছি চাকরি করবনা! নিজের যোগ্যতা নিয়ে কি ঘরে বসে থাকব নাকি!
— আচ্ছা আপনি যে এতগুলি টাকা পান এই টাকা দিয়ে কি করেন।ভাইয়াকে(আপুর স্বামী) দেন অথবা পরিবারের কাজে লাগান?
–আশ্চর্য!ওর কি টাকার অভাব আছে নাকি! আর আমার টাকা ওকে দিব কেন?আমি এই টাকা নিজে খরচ করি।শপিং করি,বন্ধুদের নিয়ে খরচ করি!

এবার আপনাকে আরেকটা ঘটনা বলি।ঐদিন এক ফ্রেন্ড ফোন দিয়ে বলল
–দোস্ত একটা চাকরি- বাকরি দেনা?পাস করে বসে আছি প্রায় ছয় মাস ধরে।বুঝিসই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবার তো আমার কাছে অনেক কিছু আশা করে। খুব খারাপ লাগে এত ভাল রেজাল্ট করেও কোন চাকরি পাচ্ছিনা!পরিবারকেও সাপোর্ট দিতে পারছি না!
–মন খারাপ করিস না। আমি চেষ্টা করব।
— একটু দেখিস। খুব উপকার হবে।
কিছু বুঝলেন?
একবার চিন্তা করে দেখুন তো ঐ আপু চাকরি করছে শখে আর আরেকজন ছেলে হন্য হয়ে চাকরি খুঁজছে তার পরিবারের ভরন পোষণের জন্য!ঐ আপুটি যদি চাকরি না করত তাহলে ঐ মধ্যবিত্ত ঘরের ছেলেটার জন্য একটা চাকরির সুযোগ উন্মোচিত হত।
বেশিরভাগ অফিসগুলীতেই সচ্ছল মেয়েরা শখের বশে চাকরি করে। তাছাড়া চাকুরীর ক্ষেত্রে মেয়েদের সাধারনত অগ্রাধিকার দেয়া হয়। এক শ্রেণীর মানুষ তাদের চোখের ক্ষুধা মিটানোর জন্য এমনটি করে থাকে। যে নারীরা এক সময় ছিল ঘরের শোভা আজ তাঁদের বানানো হচ্ছে অফিসের শোভা। নারীকে পন্য করার এটা কি নতুন আরেক জাল নয়???
অথচ তার চাইতে অনেক যোগ্যতাসম্পন্ন একটা ছেলে যার দিকে একটা পরিবার তাকিয়ে আছে তারা হন্য হয়ে ঘুরে বেড়ায় চাকরির জন্য!
আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম! বাংলাদেশের আপনার আশেপাশের পরিচিত সবগুলি অফিসে সমীক্ষা করে দেখুন সচ্ছল পরিবারের চাকরিজীবী মেয়েদের চাকরি করে উপার্জিত টাকা তারা কোন খাতে ব্যায় করছে।আমি নিশ্চিত আপনার জরিপে আপনি দেখবেন তাদের প্রায় সবারই উপার্জিত অর্থ তারা শপিং অথবা বেহুদা কাজে খরচ করছে।
ঐদিন এক ভাই লিখেছিল যোগ্যতা থাকার পরেও যদি মেয়েরা চাকরি না করে তাহলে সেটা নাকি আমানতের খেয়ানত!!
ঐ লিখাটা পড়ে আমি।হেসেছিলাম!
কষ্টের হাঁসি!.......
আরে ভাই!যেদেশে কর্মক্ষম জনশক্তিকে সরকার চাকরি দিতে ব্যার্থ সেখানে শখের বসে চাকরি করে চাকরির বাজারের বারটা বাজানোর কি দরকার?আমার মনে হয় ঐ ভাই বিদেশ থাকেন।ভাইরে বাংলাদেশ আর বিদেশ তো এক না।
যেখানে আমাদের অধিকাংশ পরিবারের নুন আনতে পান্তা ফুরায় সেখানে সচ্ছল পরিবারের মেয়েদের চাকরীতে উৎসাহিত করার কোন যৌক্তিক কারন খুঁজে পাইনি!দেশটা তো ইউরোপ আমেরিকা হয়ে যায়নি! ইউরোপ আমেরিকায় আপনাদের এসব থিওরি মানাবে বাংলাদেশে নয়!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×