somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাত মাছ মাংসের রিজিক

০৬ ই জুলাই, ২০১২ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রকৃতপক্ষে দেশের সবকিছূর দাম বৃদ্ধি পেলেও গ্রামে পারিবারিক আয়ে কোন উন্নতি হয়নি। ফলে ক্রয় ক্ষমতা কমে আসছে।

একই সময়ে শহরে পরিবার প্রতি গড় মাসিক আয় প্রায় সাড়ে ১০ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা বৃদ্ধি পেয়ে সাড়ে ১৬ হাজার টাকা হযেছে। এই আয় থেকে খাদ্যপানীয় বাবদ মাসে ৮ হাজার টাকা এবং ছেলেমেযেদের শিক্ষার জন্য ১ হাজার ৪ শত টাকা ব্যয় হয়।

অন্যদিকে গ্রামে পরিবার পিছু খাদ্যপানীয় বাবদ ৫ হাজার ৭ শত টাকা এবং ছেলেমেযেদের শিক্ষার জন্য ৪ শত টাকা ব্যয় হয়। চিকিৎসা, কাপড়চোপড় বাবদও গ্রামে পরিবার পিছু শহরের তুলনায় খরচের পরিমাণ অর্ধেক থেকে এক-তৃতীয়াংশ কম।

বিস্তারিত পড়ুন
|আয় কম তাই খায় কম - কিউ আর ইসলাম লিংক

সপ্তাহ খানিক আগের একটা নিউজ

ভাতের ওপর নির্ভরতাই অপুষ্টি বাড়াচ্ছে

বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফিতি যোগ করলে গত ২৫ বছরে দেশে চালের দাম কমেছে। বেড়েছে সব ধরনের পুষ্টিকর খাবারের দাম। পুষ্টিকর খাবারের দাম দারিদ্র্যসীমার নিচে থাকা বিপুলসংখ্যক মানুষের ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। এ কারণে দরিদ্ররা ভাতের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে।

গত ২১ জুন রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘বাংলাদেশের পুষ্টি গবেষণা: ইফপ্রির ভূমিকা’ শীর্ষক সেমিনারে তাঁরা এ কথা বলেন। যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক উন্নয়ন সংস্থা ইউএসএইড, আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (ইফপ্রি) ও ব্র্যাক যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। বিশেষজ্ঞরা বলেন, ভাতকে খাদ্যশক্তির একমাত্র উৎস হিসেবে বেছে নেওয়ার কারণে দরিদ্র মানুষের অপুষ্টি বাড়ছে।

সেমিনারে ইফপ্রির পুষ্টি বিভাগের পরিচালক মেরি রুয়েল বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য দেশে ইফপ্রির কাজ সম্পর্কে ধারণা দেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। তবে পুষ্টি খাতে আরও উন্নতি করতে হবে।

ইফপ্রির বাংলাদেশের প্রধান আখতার আহমেদ বলেন, একসময় দেশে পুষ্টির প্রধান উৎস ছিল মাছ। মাছের দাম বেড়েছে সবচেয়ে বেশি। সবজি, দুধ থেকে শুরু করে সব ধরনের পুষ্টিকর খাবারের দাম উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।


প্রশ্ন-১

এই গ্রামবাসীর এই গরীবদের রিজিক কে লেখে? কেন এমনভাবে লেখে?

প্রশ্ন-২

এই মানুষগুলির জন্য আমি আপনি সে কেউ কী ভাবি?
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×