
আমাদের অঙ্গার একাকিত্ব যখন খটখটে চৈত্রে দিশেহারা
দারুণ দক্ষতায় স্পর্শময় বৃষ্টিরা যদি ছুঁয়ে যায় তার ভেঁজা ছন্দে
আহা !
তুমি-আমি মুখ পেতে দেবো মেঘে ।
আমাদের বিকল রোমকূপেরা যখন বৈশাখী বাতাসে উন্মাতাল
দরজা-জানালা বন্ধ ঘরে আবার আমরা না হয় ঘরকুণো হবো
আহা !
কর্কশতা ভুলে ভুল করে সুর তুলে নিও ঠোঁটে
দেখো ,আচমকা একদিন ফুল গুঁজে দেবো চুলে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


