somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দর ত্বকের জন্যে যা প্রয়োজন

১৭ ই মার্চ, ২০১০ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল ত্বকের যত্নের ব্যাপারে নারী-পুরুষ উভয়েই সচেতন হয়ে উঠেছেন। নানারকম ক্রিম, তেল, সাবান, ফেসওয়াশ, পাউডার ইত্যাদির বিজ্ঞাপন রেডিও, টিভি ও পত্রপত্রিকায় সবসময়ই প্রচারিত হচ্ছে। রঙ ফর্সা করা, কালো দাগ ও ব্রণ দূর করা কোনোকিছুই যেন আজকাল আর অসম্ভব নয়। অথচ ত্বকের সৌন্দর্য বা যত্নের ব্যাপারে আমাদের ধারণা অনেকাংশেই ভুল। স্বাস্থ্য সচেতন হলে ত্বক এমনিতেই সুন্দর থাকার কথা। আপনি যে সুস্থ আছেন সেটা আপনার চমৎকার ত্বক দেখেই বোঝা সম্ভব। সুন্দর ত্বক সুস্বাস্থ্যের লক্ষণ। সুষম খাদ্য গ্রহণ, প্রচুর পানি ও নিয়মিত ব্যায়াম, অধূমপায়ী হওয়া এসব সুন্দর ত্বকের পূর্বশর্ত।

বয়সের সাথে সাথে আপনার ত্বক কিছুটা হলেও বুড়িয়ে যাবে এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? আমাদের ত্বকের রঙের জন্য দায়ী মেলানিন নামক রঞ্জক পদার্থ। মেলানিন কম থাকলে রঙ ফর্সা হয় এবং বেশি থাকলে কালো হয়। কিন্তু যাদের ত্বকে মেলানিন কম থাকে অর্থাৎ যার ফর্সা রঙের অধিকারী তাদেরই ত্বকের নানারকম সমস্যা হওয়ার ঝুঁকি বেশি থাকে। ত্বকের বলি রেখা, কালো দাগ, রোদে পোড়া দাগ এমনকি ক্যান্সারের ঝুঁকিও তাদের বেশি।

খাদ্যাভাস্যের মাধ্যমে ত্বকের লাবণ্য ফিরিয়ে আনা সম্ভব। ভিটামিন এ বা বিটা ক্যারোটিন ত্বকের জন্য অত্যন্ত জরুরি উপাদান। রঙিন সবজি ও ফলে থাকে বিটা ক্যারোটিন। এ ছাড়া ব্রণের চিকিৎসায় ভিটামিন এ সাপ্লিমেন্ট দেয়া হয়। বাকি দু’টি অ্যান্টি-অক্সিডেন্ট অর্থাৎ ভিটামিন-সি ও ভিটামিন-ই জরুরি উপাদান ত্বকের জন্য। ভিটামিন-ই ত্বকের বলিরেখা দূর করে। এমনকি দীর্ঘদিন ব্যবহারে ত্বকে বলিরেখা পড়তে দেয় না। প্রতিদিন ৪০০ মাইক্রোগ্রাম ভিটামিন ই আমাদের প্রয়োজন।

রূপ-লাবণ্য ধরে রাখতে ভিটামিন-সি’রও তুলনা নেই। কাঁচা সবজি ও টক ফলে পাবেন ভিটামিন- সি। প্রতিদিন ৫০০ মিলিগ্রাম ভিটামিন-সি আমাদের প্রয়োজন। কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট ত্বকের জন্য উপকারী। এর মাঝে রয়েছে সিলিকন, সেলেনিয়াম ও কপার। সিলিকন ত্বক কোষ তৈরিতে সাহায্য করে। তাই ক্ষতিগ্রস্ত ত্বকের জন্য সিলিকন প্রয়োজন। সিলিকন সবজি, খাদ্যশস্য ও সামুদ্রিক মাছে পাওয়া যায়। এ ছাড়া কপার ত্বকের কোলাজেন, ইলাস্টিন ও মেলানিন তৈরিতে সহায়তা করে বলে কপারও ত্বকের জন্য প্রয়োজনীয়। আর সেলেনিয়াম অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে ও রোদে পোড়া ত্বককে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সহায়ক। প্রতিদিন আমাদের ১০০ মাইক্রোগ্রাম সেলেনিয়াম প্রয়োজন। ভিটামিন সমৃদ্ধ অ্যান্টি-অক্সিডেন্ট ক্রিম ব্যবহারেও ভাল ফল পাওয়া যায়। মেছতার দাগের জন্য হাইড্রোকুইনন যুক্ত ক্রিম উপকারী। ব্রণের জন্য ট্রিটিনইন রেটিন-এ জেল ভাল কাজ দেয়।

এছাড়া ইদানিং আলফা হাইড্রক্সি এসিডযুক্ত ক্রিম পাওয়া যায়। এই ক্রিমের গুণাগুণ অনেক। ত্বকের মরা কোষ সরিয়ে দেয় আলফা হাইড্রক্সি। এতে ত্বক সতেজ হয়ে উঠে। এ ছাড়া রোদে পোড়া ত্বক, বলিরেখা, ব্রণ, যেকোনো সমস্যার জন্য আলফা হাইড্রক্সি ভালো কাজ দেয়। স্বাভাবিকভাবে নানারকম ফল যেমন আনারস, কমলা, আপেল, আঙ্গুর এগুলোতে আলফা হাইড্রক্সি থাকে।

ত্বকে যেকোনো ক্রিম-লোশন ব্যবহারের আগে ডার্মাটোলোজিস্টের পরামর্শ নিলে ভাল। তবে যেকোনো চিকিৎসকের পরামর্শ অন্ততঃপক্ষে নেয়া প্রয়োজন। চটকদার বিজ্ঞাপনে উৎসাহী হয়ে ত্বকে কিছু ব্যবহারের আগে একটু সময় নিন। সবশেষে সেই একই কথা আবার বলছি, সুন্দর ত্বকের জন্য রোদ এড়িয়ে চলা, সুষম খাদ্য গ্রহণ, ধূমপান না করা, প্রচুর পানি পান ও নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন।

আপনারা আমাকে অবশ্যই বলবেন আমি এ ধরনের পোষ্ট নিয়ে কতদিন ব্লগে টিকে থাকতে পারব..
ধন্যবাদ সবাইকে..

সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১০ সকাল ১১:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×