অজগর সওয়ারী
১৩ ই জুন, ২০১৫ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি বরাবরই যন্ত্র-মুগ্ধ। কিন্তু শত চাকার বিরাট শকট ট্রেনের মত আর কোন যন্ত্রই আমাকে মন্ত্রমুগ্ধ করতে পারেনি। এমনিতেই উত্তরে বসবাসরত আমি যখন ওভারব্রিজের অপর দিয়ে আজ পূর্ব থেকে পশ্চিমের দিকে যাচ্ছিলাম, আলসে বেগে উত্তরগামী বিরাট অজগর-লালমনি এক্সপ্রেস তখন আমার চিন্তাকে সীমানা পেরিয়ে আরোও অজানা উত্তরে নিয়ে গেল । কেমন হত আজ যদি এই অজগরের পেটে সওয়ার হয়ে চলে যেতে পারতাম বুড়ীমারি পেরিয়ে কোঁচবিহার, দিনহাটা, গুয়াহাটি, শিলং পর্যন্ত! পাহাড়ি ঢলে বিপর্যস্ত কৃষিজমির মাঝে উঁচু পথে বর্ষণমুখর দিনে প্রবল বেগে ধেয়ে চলত অজগর। কোন এক পাহাড়-ঘেষা বনের ধারে হত যাত্রা-বিরতি। সেখানে দুর্দান্ত ডানপিঠে এক চড়ুইভাতি শেষে সন্ধ্যেবেলায় আবার রওয়ানা হতাম দক্ষিণের পথে। নাহ! দিবানিদ্রা এবার ভাঙি। শুনেছি ইউরোপে নাকি ভিসা ছাড়াই দেশান্তরী হওয়া যায়। কিন্তু এত-এত চুক্তি হওয়ার পরও আমরা কিছুটা পথ পাড়ি দিয়ে প্রদেশান্তরীও হতে পারি না! বনের অজগর সীমানার ধার ধারেনা। কিন্তু বিশাল বলশালী যান্ত্রিক অজগরকে অজানা বলে আটকে দেওয়া হয়েছে। দুঃখজনক।

সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৫ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন