ঐ হেডিংটা মনে পর্লো গতরাতে টিভিতে একটা খবর দেইখা। দেখি তোফায়েল ভাই বলতেচে বিগত বিম্পি সরকার ও কেয়ার টেকার সরকারের ভুলের কারনে চিনির এতো দাম বাড়চে

।
গতকাল টিসিবি ভবন (আমার অফিসের কাছে বইলা) গেসিলাম চিনি কিন্তে (ভাবির অর্ডারে, নাইলে এই কামে আমি নাই

) জেনারেটর এর ঘটর ঘটর শব্দ সহ্য করে আধা ঘন্টা দাড়ানোর পর দেখি এক চাচা মিয়া মুখ বেজার কইরা এক হাতে চিনি আর অন্য হাতে তেলের বোতল নিয়া বের হইয়া লাইনের লোকজনরে কি যেন দেখাইতেছে। ভাব্লাম ২/৪ টাকা দিয়া মনে হ্য় উনি এই গুলা বিক্রি কর্বে। পরে শুনি ২লিটার তেল না নিলে ২কেজি চিনিও দিবে না

। শুধু শুধু দাড়াইয়া থাক্লাম

। মেজাজ খারাপ হইল। বের হইয়া গেলাম

। রাতের বেলা বাসায় গিয়া যখন এই কৈফিয়ত দিতেছিলাম তখনি দেখি ঐ খবর। হালার মেজাজ টা কেমন খারাপ হয় কনতো?

আমাদের দেশে সব কিছুতেই অন্যের ঘাড়ে দোষ চাপানোর এই ট্রেন্ড কবে চেন্জ হবে বলতে পারেন কেউ?