আলাপ
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
-কেমন আছিস ?
-যেমন দেখিস,
তারচেয়ে বেশ ভালোই আছি..
এখনতো আর নেই পিছুটান,
নেই অযথা মান অভিমান..!!
ইচ্ছে হলেই নিজের মতো ছুটতে পারি,
বলতে পারিস এখন আছি স্বর্গ বাড়ি..!!
-আমাকে তো ভূলেই গেলি..
-কি যে বলিস!
সেই কবে কোন ছোটবেলায়,
খেলার ছলে শিখেছিলাম,
এখনো বেশ মনে আছে
''নোটন নোটন পায়রাগুলি''!!
আর, তুইতো মাত্র কদিন আগেই,
হৃদয় মাঝে ঝড় উঠিয়েই,
হঠাৎ করে হারিয়ে গেলি..!!
-ভুলে যা সব..
-ভুলতে পারা হতো যদি
এতোই সোজা,
কবেই আমি কমিয়ে নিতাম
মাথার বোঝা..!!
-বাদ দে সেসব..
এখনো কি রাত্রি জেগে আকাশ দেখিস??
-আকাশ সেতো তোরই মতন
ক্ষণে ক্ষণে রং বদলায়,
নীলাভ সকাল,হলদে দুপুর,
সন্ধ্যাবেলার লালচে আভায়..!!
তবুও দেখি, আকাশ দেখি..
বলতে পারিস, আমি এখন
অনেক সুখি.....
-আবার কবে কথা হবে??
-কথা বলার ইচ্ছেগুলো
আবার যখন দেবে তাড়া,
আবার যখন গভীর রাতে
ঘুমিয়ে যাবে পুরো পাড়া..
আবার যখন জোনাক পোকা
মিটমিটিয়ে জ্বলতে রবে,
আবার তখন কথা হবে..!!
যাসনে ভুলে, মনে রাখিস,
অনেক অনেক কথা হবে,
মাঝখানের এই দিনগুলোতে,
তুইও অনেক ভালো থাকিস..!!
-হুম..ভালো থাকিস..!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯

চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!
প্রতিদিন যে পথে আসি...
...বাকিটুকু পড়ুনDr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন
বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
৩. নিষিদ্ধ স্বর্গ
পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭
ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?
মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন