somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুত্ব

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে যত ধরনের সম্পর্ক আছে তার মাঝে সবচেয়ে মজার, সবচেেয় জটিল, সবচেয়ে বিষ্ময়কর সম্পর্ক হল বন্ধুত্ব.....

বন্ধুত্বের সঠিক ডেফিনেশনটা আমার ঠিক জানা নেই । অনেকের কাছে বন্ধুই তার জীবন, আবার অনেকের জীবনই নেয় তার বন্ধু !
এমন বৈপরীত্ব সম্ভবত পৃথিবীর আর কোন সম্পর্কেই দেখা যায় না !

মন খারাপ ? ভাল করার জন্য বন্ধু আছে !

মন ভাল ? ফূর্তি করার জন্য বন্ধু আছে !

ক্ষিধা লাগছে ? খাওয়াবে বন্ধুরা !

পেট ভরা ? খোঁচাবে বন্ধুরা !

কেউ পিটাতে আসছে ? বন্ধুরা থাকতে কিসের টেনশন ?

কারো ঠ্যাং ভাঙ্গতে হবে ? বন্ধুরা তাহলে আর আছে কিজন্যে ?

ক্লাস ফাঁকি দেবে ? প্রক্সি দেবে বন্ধু !

নোট লাগবে ? আরেহ ! বন্ধুর খাতা আছে না ?

সামনে ফাংশান ! ভালো শার্ট নেই ? নো টেনশন । বন্ধুর অনেক ভালো ভালো শার্ট আছে !!

কোন সেলিব্রেশান ? বন্ধুরা মিলে হৈ চৈ পার্টি !

গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন । টাকা শেষ ? বন্ধুর মোবাইল আছে না !

গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটিং এ যাবেন ? পাহারা দেবে বন্ধুরা !

কোন মেয়েকে পছন্দ হয়েছে । পটাবেন ? বন্ধুরা ছাড়া সেটা প্রায় অসম্ভবই বলা যায় !

কাউকে ইমপ্রেস করা দরকার ? জ্যাকেট, সানগ্লাস, বাইক সবই বন্ধুদের কাছ থেকে নিয়ে নিন !

অ্যাডভেন্ঞ্চার ? সঙ্গী বন্ধুরা ।

রিক্স ? সাথী বন্ধুরা ।

ভাল কোন উদ্যোগ নিয়েছেন ? পাশে বন্ধুদের পাবেন ।

জীবনের প্রথম সিগারেটটাও নিশ্চয় বন্ধুদের জোরাজুরিতেই খাওয়া !

বন্ধুদের কারণেই আপনার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে । আবার এই বন্ধুরাই পারে ধ্বংসের শেষ প্রান্ত থেকে আপনাকে তুলে আনতে !

অনেক জটিল সমীকরণের সমষ্টি হল এ বন্ধুত্ব ! তাই তো একে কোন নিদিষ্টি ডেফিনেশনে ফেলা যায় না ।
এ তো গেল বন্ধুত্বের কথা ! পৃথিবীর আরেক রহস্যময় সম্পর্ক হল ছেলের-মেয়ের বন্ধুত্ব !

একটি ছেলে ও একটি মেয়ের মাঝে কখনোই শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না- এটি একটি বহুল বিতর্কিত প্রবাদ কিন্তু পরীক্ষীত সত্য । শতকরা নিরানব্বই ভাগ ক্ষেত্রেই সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বে সীমাবদ্ধ না । কেউ একজন একটুখানি এগিয়ে এসে ক্রাশ খাবেই (বেশিরভাগ ক্ষেত্র ছেলেরাই এ ভূলটা করে থাকে) !
এবং এর চেয়েও আশ্চার্যের বিষয় হচ্ছে- ছেলে/মেয়ে যেই ক্রাশ খাক না কেন, অপর জনের কাছে সেটা প্রকাশ করবে না । যদি বন্ধুত্বটাই ভেঙ্গে যায় এই ভয়ে !
একের পর এক সেক্রিফাইস করে যাবে, পাহাড় সমান কষ্ট নিজের ছোট্ট বুকটাতে চেপে রাখবে, তারপরও প্রিয় বন্ধুটাকে কিছু বলবে না ! পৃথিবীর আর কোন সম্পর্কে কি এমনটা দেখা যায় ?

তবে সবার কাছে "বন্ধুত্ব" নামক এই রহস্যময় সম্পর্কটা কিন্তু একই জিনিস মিন করে না ! কেউ এটাকে উপরে উঠার সিঁড়ি ভাবে আরো কারো কাছে ত্যাগের অপর নামই বন্ধুত্ব !

তবে আমার কাছে বন্ধু হল হৃদয়ের কাছাকাছি বাস করা এমন এক আপন জন-
যাকে ইচ্ছামত পঁচানো যায় !
প্রয়োজন অনুসারে বেঁচে খাওয়া যায় !
মন খারাপ থাকলে প্রাণখুলে গালিগালাজ করা যায় !
হাত নিশফিশ করলে ইচ্ছামত পেটানো যায় !
কষ্ট লাগলে যাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদা যায় !
আনন্দের সংবাদে যার সাথে কোমর ঢুলিয়ে নাচা যায় !
যার কারণে সকল আপদে জড়ানো কিংবা সকল বিপদে যাকে পাশে পাওয়া যায়- আমার কাছে সেই হল বন্ধু !!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×