somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাকআপময় দুনিয়ার ডিজিটাল অনুভূতি

০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামে চোরেরা যখন কোন বাড়িতে চুরি করার জন্য ঘরের কোণায় সিঁদ কেটে ভিতরে ঢোকে, তখন তাদের প্রথম কাজটা হল, চুরির কাজে হাত দেয়ার আগে বাড়ির সদর দরজাটা খুলে দেয়া।
তার মানে এই নয় যে, বাসার ভিতরে যেন বাতাস চলাচল করে।

এইটা হলো চোরেদের ব্যাক আপ রাস্তা।
কোনভাবে যদি বাড়ির মালিকের ঘুম ভেংগে যায়, তখন আর সিঁদ কাটা রাস্তা দিয়ে পালানোর টাইম থাকে না।
তাই এক দৌড়ে পালানোর জন্য এইটাই হল সহজতম রাস্তা।
তাই ইমার্জেন্সির জন্য ব্যাকআপ নিডেড।

আবার প্যারাসুট নিয়ে বিমান থেকে লাফ দেয়া প্যারাট্রুপারদের কাছেও একই কারনে একটা ব্যাকআপ প্যারাসুট থাকে।
কোনভাবে যদি প্রধানটা আটকে যায়, তাহলে ব্যাকআপটারই দায়িত্ব হয় প্যারাট্রুপারকে বাঁচানোর ।


সো, ব্যাকআপের দরকার আছে।

কিন্তু সমস্যা হল, এখনকার ডিজিটাল যুগের ভালোবাসা বাসিতে যেন এই ব্যাকআপের ব্যাপারটা একটু বেশিই হয়ে যাচ্ছে।

প্রেমের ব্যাপারটাও সম্ভবত প্রেমিক প্রেমিকা যুগলের কাছে বর্তমানে অনেকটা মন চুরি করার মত কোন নিষিদ্ধ অথবা প্যারাসুট নিয়ে ঝাপ দেয়ার মতই বিপজ্জনক বিষয় হয়ে গেছে।
নাহলে শুধু শুধু ব্যাকাপের প্রশ্ন আসতো না।

সবাই ব্যাক আপ রাখতে চাই।
কি হবে যদি হঠাত মেয়েটার বিয়ে হয়ে যায় ?
অথবা ছেলেটা বেটার জব পেয়ে নতুন কাউকে খুঁজে নেয় ?

আরে বুদ্ধু, এই জন্যই তো ব্যাক আপ।
ব্রেক আপের টাইমে আপনাকে প্রক্সি দেবে এই ব্যাকআপ ।
নতুন কাউকে না পাওয়া পর্যন্ত তার সাথে চালিয়ে যান।
তারপর কাউকে পেয়ে গেলে ভুলে যান। সহজ হিসাব।

মাঝখান দিয়ে ব্যাকআপে থাকা মানুষটা কষ্ট পাবে।
ব্যাপার না, কারণ আপনি তো ঠিকই থাকছেন।
এত্ত আবেগী হলে হয় নাকি ?

তাই তো গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও ছেলেটা ক্রমাগত মেয়েদের প্রপোজ করতে থাকে।
একই কারণে তার গার্লফ্রেন্ডও ইনবক্সে ছেলেদের সাথে ফ্লাটারিং চালিয়ে যায়।
যেন এক অবিচ্ছেদ্য নিয়ম…

সময়ের সাথে সাথে মানুষের মনটাও মোডিফাই হয়ে মাল্টিটাস্কিং ডিজিটাল ডিভাইসে পরিণত হয়ে গেছে।
এখন তা মাল্টিকাস্ট মোডে কাজ করে একই সাথে হাজারটা মানুষের সাথে ভালোবাসার বিনিময় করে।

রুচিবোধও চেঞ্জড।
শ্রীকৃষ্ণের বাঁশির সুরে এখন আর রাধারা কাছে আসে না।
রুপানজেলের লম্বা চুল মাড়িয়ে হাজারটা ছেলে চলে যায়…
তাই তো এখন আর লাইলী মজনু অথবা রোমিও- জুলিয়েটের দেখা মেলে না এই গ্রহের বুকে…

সবাইকে সবাই চেনে, তাও মাঝখানে একটা পর্দা থেকে যায়।

অনেকটা যেন কার্ড খেলার মত।
দুজনেই দুজনের মুখোমুখি থাকবে।
কিন্তু কার হাতের উল্টোপিঠে কী কার্ড আছে, তা বুঝতে পারবে না।
খেলার শেষ সময়ে হয়তোবা হঠাত করেই একজন টিক্কা ভেজে পুরো খেলার মোড় ঘুরিয়েও দিতে পারে।
তাই, কোন ভরসা নেই।

ব্যাক আপ নীডেড ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×