somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিপোষ্টঃ আমার বুকমার্কগুলি যেভাবে অক্ষত অবস্থায় ফেরত পাইলাম !!!

০৬ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মত যারা কয়েকদিন পর পর উইন্ডোজ সেটআপ দেয় তাদের জন্য একটা রিপোষ্ট না দিয়ে পারলাম না।

মনে হইল অনেকের কাজে দিবে তাই এইরকম সাহস কইরা একটা রিপোষ্ট দিয়েই দিলাম।

গত কয়েকদিন আগে আমার কম্পিউটারটা নতুন করে উইন্ডোজ সেটাপ দিতে হয়েছিল/:)। তখন আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম যে:|, আমার সাধের!:D প্রিয়!!:) প্রয়োজনীয়!!!B-) বুকমার্কগুলি কি ফেরত পাবো? :| নাকি হায় হায় করে আবার নতুন করে সবগুলো খুজে খুজে বের করতে হবে? তাই সামুতে একটি পোষ্ট লিখেছিলাম ব্লগার ভাইদের সাহায্য চেয়ে যাতে মুক্ত মণ ভাইজান আমারে মজিলার সিঙ্ক অপশনের পরামর্শ দিয়েছিল। সেজন্য তাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না।:-*:P:P
অতপর আমি যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেই সমস্যায় যেন আর কোন সামু ভাইকে না পড়তে হয় তাই এই পোষ্ট লিখতে বসলাম।

এই পোষ্ট টি মুক্ত মণ ভাইকে উৎসর্গ করলাম।X(X(X( (মন থাইক্যা বলি নাই)

এবার কাজের কথায় আসি____(কাজের কথা হেইডা আবার কী?;););))
যদি আপনি আপনার প্রিয় বুকমার্কগুলি অক্ষত অবস্থায় দেখতে চান তবে... :-/:-/
১। প্রথমে আপনার মজিলা ফায়ারফক্স এর সবার উপরে বামপাশে ফায়ারফক্স বাটনে ক্লিক করুন অথবা মেনুবারের Tool মেনুতে গিয়ে এখান থেকে Set Up Sync বাটনটিতে ক্লিক করুন নিচের ছবির মতো করে।

২। এবার নিচের ছবির মত করে Create a new account -এ ক্লিক করুন---

৩। এবার একাউন্ট ইনফরমেশনে আপনার ই-মেইল এড্রেস ও যে কোন একটি পাসওয়ার্ড দিন। তবে মনে রাখতে হবে পাসওয়ার্ড একটু বড় করে দিতে হবে। তা নাহলে ফায়ারফক্স মামু মাইন্ড করে:D এরপরে অবশ্যই এগ্রিমেন্ট-এ টিক চিহ্ন দিয়ে Next বাটনে ক্লিক করতে হবে...

৪। এবার ফায়ারফক্স মামু আপনারে একটা Sync Key দিবে। সেইটা আপনি ইচ্ছা করতে সেভ কইরা রাখতে পারেন অথবা প্রিন্ট কইরাও রাখতে পারেন। আবার Next চাপেন....

৫। এবার একটা ক্যাপচা দিয়া কনফার্ম করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন.....

৬। এখন এমন একটি ছবি দেখতে পাবেন Finish বাটনে ক্লিক করুন। এইবার আপনি তথা আপনার বুকমার্কগুলি সুরক্ষিত। এরপর আপনার কাজ হলো মাঝে মাঝে Sync বাটনে ক্লিক করা যাতে করে আপনার বুকমার্কগুলির একটিও সিঙ্ক হওয়া থেকে বাদ না পড়ে।


এখন থেকে আপনি যে কোন কম্পিউটারে বসে অথবা আপনার কম্পিউটার নতুন করে ইনষ্টল করার পরেও আপনার বুকমার্কগুলি আগের অবস্থায় দেখতে পারবেন। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে......

৭। প্রথমে ফায়ারফক্স বাটন থেকে Set Up Sync বাটনে ক্লিক করুন নিচের ছবির মতো একটি ডায়লগ বক্স আসলে যেখানে I already have a firefox sync account লিখা আছে সেখানে Connect বাটনে ক্লিক করুন

৮। এবার নিচে দেখুন লেখা আছে I don't have the device with me এখানে ক্লিক করুন

৯। নিচের চিত্রের মত একটা চিত্র আসবে এখানে আপনি সিঙ্ক করার সময় যে ই-মেইল ও পাসওয়ার্ড লিখেছিলেন সেটা লিখুন। আর Sync Key -তে আগে সিঙ্ক করার সময় যে কী সেভ অথবা প্রিণ্ট করেছিলেন সিই কী-টা লিখুন অথবা কপি-পেষ্ট করুন....;)

১০। এবার Next বাটনে ক্লিক করুন আপনার কাজ শেষ। নিচের ছবির মত আসবে, ফিনিশ বাটন চাপুন.... আর খুশিতে আটখানা... নয়খানা..... অথবা আপনার যতখানা হতে মন চায় ততখানা হোন..... আমার কোন আপত্তি নাই.....:P
এইবার আমারে মুক্তি দেন যার যার বুকমার্ক বুইঝা লন। :-/


সবাই ভাল থাকবেন হ্যাপি Bookmarking.........:):D
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×