somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মেয়ে ও তার বৃদ্ধা মা

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেচারী মা টা একা। এসেছে অনেক দূর থেকে। সেই টেকনাফ থেকে এতটা পথ পাড়ি দিয়েছে শুধু নিজের মেয়েটাকে বাঁচিয়ে রাখার জন্য। মেডিকেল এর একটি জেনারেল বেডে শুয়ে আছে তার মেয়েটি। খুবই শঙ্কা জনক অবস্থা। ডাক্তার রা তাকে এই ঔষুধ সেই ঔষুধ আনার জন্য স্লিপ লিখে দিচ্ছে। কিন্তু তার সামর্থ খুবই কম। তবুও সে যতটুকু পারছে করছে। বৃদ্ধা মা টি ঔষুধ আনতে গেলে কোথায় উদাও হয়ে যায়। আসে অনেক ক্ষণ পরে। কোন সময় হয়ত ঔষুধ আনতে পারে কখনও বা আসে খালি হাতে। ডাক্তার রা ঝাঁড়ি দিয়ে উঠে বলে এমন করলে তো আপনার মেয়েকে আপনি বাঁচাতে পারবেন না। বেচারী কিছুই বলে না। কি করতে পারে সে। সেতো অক্ষম। শুধু যে টাকা পয়সা দিয়েই অক্ষম তাই নয় বুদ্ধি বিবেচনায়ও সে অক্ষম। এই শহরের বড় বড় ডাক্তারদের কথা তার বোধগম্য হয়না। সে কি করতে কি করবে বুঝে উঠতে পারেনা।

ডাক্তার রা তাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যায়। ঔষুধ পত্র যা মেয়েটির মা সরবরাহ করতে পারছেনা তা মেডিকেল এর সীমিত স্টক থেকে সরবরাহ করে চিকিৎসা চালিয়ে যায়।

হঠাৎ করে আমার বড় বোনের ব্লাড প্রেসার বেড়ে গিয়ে খিঁচুনী চলে আসল। সিজার হয়েছে ১ সপ্তাহ হয়ে গেছে। অর্থাৎ রিস্ক পিরিয়ড পাড় হয়ে গেছে। এই ধরণের সমস্যা রেয়ারলি হয়। আমার ডাক্তার বোন তড়িঘড়ি করে ওকে মেডিকেল নিয়ে গেল। কারণ এই ধরণের জটিলতার উপযুক্ত চিকিৎসা মেডিকেলেই সম্ভব। আপুকে নানান ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হল। আমাদের কাজ হচ্ছে ২৪ ঘন্টা ওকে অবজারভেশনে রাখা। তাড়াতাড়ি ২/৩ টি প্লাস্টিকের মোড়া কিনে এনে আপুর পাশে বসে গেলাম আর ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে ঘুমাতে সাহায্য করতে লাগলাম। এভাবে আমাদের একটা পুরো দিন ও রাত কাটল। আমার ডাক্তার বোন অন্য ডাক্তার দের সাথে কথা বলে জানতে চাইল ওকে কেবিনে নিতে পারব কিনা। ডাক্তার জানাল যেহেতু তুমি (আমার বোন) ডাক্তার সেহেতু তোমার ভরসায় আমরা উনাকে কেবিনে দিতে পারি। তবে তোমাকে সার্বক্ষণিক প্রেসার মেপে আমাদের জানাতে হবে এবং সন্ধ্যার আগে নিতে পারবে না। অতএব আমার বোনটি আমাকে আপুর পাশে বসিয়ে বাসায় গেল ফ্রেশ হতে। আমি আপুর পাশে বসে বসে দোয়া দরুদ পড়ছি আর আসে পাশের রুগীদের অবস্থা দেখছি।

বৃদ্ধা মা আর তার মেয়ের অবস্থা এখানে এসেই দেখা। ডাক্তার রা কিছু পর পর মেয়েটিকে দেখে যাচ্ছে। মেয়েটি পাঁচটি সন্তানের জননী। বয়স খুব বেশি বলে মনে হয়নি। এটি তার সিক্সথ টাইম প্রেগনেন্সী পিরিয়ড। সে পাঁচ মাসের অন্তর্সত্ত্বা। যতটুকু শুনেছি ঘুমের ঔষুধ নাকি কি ঔষুধ খেয়ে ফেলেছে সে । ওকে চেকআপ করে এসে ডাক্তার আমার আপুর ব্লাড প্রেসার দেখতে এলেন। শুনলাম বলতে বলতে আসছে মেয়েটির মা কই? উনাকে স্ট্রিপ আনতে দিলাম উনি কোথায় উদাও হয়ে গেছে। মেয়েটি কি শেষ পর্যন্ত মারাই যাবে! আপুর প্রেসার দেখে ডাক্তার আমার থেকে স্টিপ চাইলেন ব্লাড সুগার টেস্ট করার জন্য। আমি স্ট্রীপ এর প্যাকেটটি দিলাম। আপুর ব্লাড সুগার নরমাল আসল। এন্টার্নি ডাক্তার আমার থেকে একটি স্ট্রীপ চেয়ে নিল। বলল ওর মা নিয়ে এলে রিটার্ন করবে। ডিউটি ডাক্তার বলল রুগীটি খুব গরীব স্ট্রীপ আনতে পারবে না আপনাদের কোন সমস্যা নেই তো। আমি বললাম না না কোন সমস্যা নেই।

আমি আপুর পাশে বসে আছি। ইফতারের সময় হয়েছে। বাসা থেকে পাঠানো ইফতার খাচ্ছিলাম। । দেখলাম একের পর এক ডাক্তার আসছে। মেয়েটির পালস দেখছে, চোখ দেখছে। আমার খুবই ভয় লাগল। আমি মেয়েটির জন্য দোয়া করতে লাগলাম আবার নিজের বোনের মাথায় হাত দিয়ে দেখে নিলাম ও ঘুমাচ্ছে কিনা। ডাক্তার রা একে একে মেয়েটিকে পরীক্ষা করে চেয়ারে মন খারাপ করে বসে পড়ে। মেয়েটির মা কোথায় জিজ্ঞেস করাতে একজন বলল ইফতার করতে গেছে। ডাক্তার বলল তাড়াতাড়ি ওর মাকে খবর দাও। অক্সিজেন, স্যালাইন সব খুলে নেওয়া হল। বেচারী মা কাঁদতে কাঁদতে মেয়ের লাশের সাথে চলে গেল। আমি খেয়াল করলাম আমার চোখের পাতা ভিজে যাচ্ছে। তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম। বেচারী মা আর মেয়েটির পাঁচটি সন্তানের জন্য খুব কষ্ট হতে লাগল। জানি আল্লাহ ই ওদের দেখবেন।

সেদিন রাতেই আমরা আপুকে নিয়ে কেবিনে চলে আসছি। আল্লাহর অশেষ রহমতে আমার আপু এখন অনেকটাই ভালো আছে।
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×