somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এভাবে হয়না

১১ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাসুদেব আমাদের বাড়ির পাশে থাকে,
প্রতিদিন পানিতে ভেজানো গ্যাঁজানো সুপারি নিয়ে
বাসুদেব গ্রামের অন্যদিক দিয়ে অর্ধভঙ্গ মাটির যে পথ তা দিয়ে গ্রামের হাটে যেত।
আমি তখন অনেক ছোট, আমাদের পানের বরজ ঘেঁষে যে সরু রাস্তা ছিল
তা দিয়ে দুই একটা ছাগী বাসুদেবদের বাড়ি বরাবর অন্যের হাত ধরে পথ খুঁজে নিত প্রায়শই;
আমার কৌতূহল হতো, বুড়ো দাদীকে ডেকে জিগ্যেস করতাম
‘দাদী বলনা ছাগীগুলো বাসুদেবের বাড়ি অব্দি যেয়ে হঠাৎ করে তার বাড়িতে ঢুকে যায় কেন?’
দাদী কিছুই বলতেন না, শুধু মুচকি হাসতেন।
যৌবন পেরুনো কিছুটা নুইয়ে পরা বাসুদেব ঠিক উল্টো পথে হেঁটে হেঁটে
দু'একটা কাগজের ফাইল নিয়ে শহুরে মোক্তারের কাছে যেত;
কিছু বইচা আর টাটকিনি মাছ নিয়ে বাসুদেব যখন ঘরে ফিরত তখন তাকে বড্ড ক্লান্ত দেখাতো।

আমি বাসুদেবের সাথে কথা বলিনি কখনো,
প্রতিদিন আমাদের বাড়ির সাথে লাগানো সরু পথ দিয়ে হেঁটে যাওয়া বাসুদেবকে দেখে ভাবতাম
কতইনা ভালোবাসে দেশকে, নতুবা রামকান্তের মতো অবলীলায়তো চলে যেতে পারতো ওপাড় বাংলায়!
কালের বিবেচনায় ক্ষুদ্রায়তনের সংসারে হিসেবী বাসুদেব অন্ন-বসত্রের অভাব রাখেননি কখনোই;
তিন কন্যা আর এক পুত্রকে তেলে-ঘিয়ে আর প্রকৃত শিক্ষায়ই মানুষ করতে চেয়েছিলেন বাসুদেব।

সেই বাসুদেব গেরুয়া পাঞ্জাবী, কাশমীরি শাল আর মোটা-কালো চশমায় আজ সাজালেন নিজেকে;
গ্রামের ইশকুলে প্রধান অতিথি তিনি, 'শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব' নিয়ে কথা বলবেন;
বাসুদেব মেঠো আঁকাবাঁকা পথে হেঁটে যাচ্ছেন ইস্কুলের দিকে,
আহাহা বাতাসে ভাঁজকরা চুলগুলো কি এলোমেলো হয়ে গেল?
পকেটে চিরুণী হাতড়াতেই বাসুদেবের হাতের আঙুল বেয়ে উঠে আসলো কয়েকটা ভাঁজ করা রঙিন কাগজ;
তার একটা প্লেনের টিকিট, হাতে নিলেন বাসুদেব; দেখলেন কোলকাতা থেকে পাঠানো পিসতুতো ভায়ের দলিল খানাও;
দার্জিলিং এ বাড়ি, পাহাড়ের গা ঘেঁষে উপড়ে মেঘ ছুঁইছুঁই-নাতিদের জন্য মোক্ষম আবাস।
বাসুদেবের মেয়ের কথা মনে পড়ে, দেশকে ভালোবাসেন বলিয়াই নিজ পুত্রদ্বয়ের সাথে গড়িয়াছেন সাময়িক বিচ্ছেদ;
নিন্দুকের কথা মনে পড়ায় বাসুদেব হাসে- 'আরে মেয়ে আমার বড় সুকন্যা! সংসদে বসিয়াছে!'
ক্রোধগুলো জেগে ওঠে মনে- নদীগুলো শুকিয়ে যায়, শুকায় যমুনা, শুকায় প্রমত্ত পদ্মা!

এটা-সেটা মনে করে করে বাসুদেব কখনযে ইশকুলে এসে পড়েছেন মনেই করতে পারেননা;
ইংরাজি পড়া নাতিনদের কথা মনে পড়তেই বাসুদেব সম্বিৎ ফিরে পান
অতঃপর একটু মুচকি হেসে মাইক্রোফোন নিয়ে প্রকম্পিত চিৎকারে বলেন
এভাবে হয় না, ওভাবে হবে না, মাতৃভাষার গাঁথুনি ছাড়া দেশকে গড়া বা ভালোবাসা যাবে না।
হলরুম প্রকম্পিত হয়, অসংখ্য তালিতে মুখরিত হলরুমে অসংখ্য বাসুদেবকে দেখা যায়;
সকলেই সমস্বরে মাথা নাড়িয়ে সম্মতি জ্ঞাপন করেন ‘এভাবে আসলেই হয়না’।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:২৪

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!



একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা... ...বাকিটুকু পড়ুন

×