মন ভাল নেই
আঁধার ঘিরেছে আকাশের বাড়ি
ঘরের ছাঁদটুকুও ডুবে গেছে জলে
আজ আমার মন ভাল নেই।
শতেক সহস্র দিন পুরোনো আলয়
মুঠি মুঠি সকালের রোঁদের ওমে
চোখে ছিল এক অচীন স্বপন,
কালের চক্রে জামনো অন্ন
ভেসে গেছে আজ বানের স্রোতে;
আজ আমার মন ভালো নেই।
থৈ থৈ জলে কিছু খড়কুটো
তাতে ভেসে অসীমে দিয়েছি পাড়ি,
জানা নেই, থামিবার নেই অবসর;
আকাশে দেয়া, বৃষ্টির ফোটা
থামে না তবু, ভাসে অনুক্ষণ,
কোথায় ভিড়িবে এই ভাসমান খড়?
জানা নেই;
শুধু আছে জানা কোন এক দ্বীপ
দারুচিনি বন
আবার দেখাবে অলীক স্বপন;
আজ আমার মন ভাল নেই।
২৫শে জানুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।

সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



