ভীষণ নড়বড়ে,
অস্তিত্বের অস্থিমজ্জায় ঘুণপোকা বিশ্বাস;
দাঁড়াতে যেয়েই মস্তিষ্ক নুইয়ে দেখে বুকের পাঁজর
ভেঙ্গেচুরে একাকার,
যেন শরত প্লাবন শেষে ভাসা খড়কুটো।
ওখানে সোনালী ফসল, কাশফুল বন;
মৃতের শরীর শুঁকে মিতালী আকাশ
রেখে গেছে স্মৃতি চিন্হ বুকের পাঁজরে,
বন্য শেয়াল যখন ফিরে যায় ঘরে
মুখে তার নিয়ে যায় রক্তের দাগ।
ওখানে কেউ নেই,
হয়ত কোনকালে ধূসর খড়ের মাঝে ছিল তার হাত,
কিংবা ছিল পায়ের গোড়ালি অথবা মাথার খুলি;
নিঝুম দ্বীপের মাঝে কাশফুল ছুঁয়ে
আকাশের ক্ষত মাপে হাতের নখর।
ওখানে কেউ নেই
যে আছে সে এক বিষণ্ণ পলি মাটি ধূধূ বালুচর।
২৯শে এপ্রিল ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


