
১।
কতকি ইচ্ছে জাগে আকাশ ছুঁই
এটা সেটা যোগাড়যন্ত্র করেই যখন হাত বাড়াই
মনে হয় ওখানে কিছু নেই
ফিরে আসে শূন্যতার তাপে পুড়ে যাওয়া হাত
মনের চৌহদ্দিতে তখন কেবলি চৈত্রমাস।
২।
অকারণ দিয়েছো বিষাদ
পুড়ে যাই নিস্ফলা তাপে,
যদি ভালবাসা দাও
তুমুল বৃষ্টিতে ভিজে যাই মনে হবে
শিশিরের এক ফোটা আঁচে।
৩।
জীবন মানে কখনোই সামগ্রিক পূর্ণতা নয়
নয় পূরাটাই অপ্রাপ্তি,
যার ঘরে পিদিম জ্বলেনি কখনোই
প্রাপ্তির দীনতা তাকেও ছোঁয়না পুরোটা;
এক রাতে যখন কেবলি আঁধারের রঙে
তার পানীয়ের রঙ
জ্যোৎস্না তার চোখে স্বপ্নের রঙ আঁকে।
৩০শে এপ্রিল ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


