
মান্নানের প্রতীক্ষা
মালতি দেখ
শকুনগুলোও ভাগারে লাশ খাচ্ছে সমবেত,
কিন্তু মানুষগুলো যখন খায়
তখন একে অন্যের কাছে বেমালুম চেপে যায় সব।
এই যে মেম্বার মতি মিয়াঁ
যে রক্ত খেয়ে খেয়ে বড় হয়েছে
চৌকিদার মান্নানসহ প্রথম রাত্রের পরে
যতবারই তোমাকে খেয়েছে
ততবারই শুধু তোমরা দু'জনে সাক্ষী মেনেছ
ঐ দূরের নক্ষত্র।
মান্নানের আক্ষেপ কি তুমি দেখ মালতি?
খসে যাওয়া তারার আলোতে দেখ
আরেকজন মতি মিয়াঁর জন্য তার কি অনন্তের প্রতীক্ষা;
আরেকজন মতি মিয়াঁ এলে সে আরেকটি বারের জন্য হলেও
আবার তোমাকে পাবে।
কারণ একজন মতি মিয়াঁর সাথে
তুমি শুধু একবারই তাকে চেন।
২রা মে ২০০১৭
যুক্তরাজ্য ।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৭ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



