
কাকতাড়ুয়া
একদিন
রাগ করেই মেহের জানকে বলেছিলাম
'তোমাকে একদিন দেখে নেব'।
পক্ষাঘাতগ্রস্ত মফিজ মিয়াঁ মরার আগে মেহেরকে বলেছিল
'মেহের বেঁচে থেক, ভিটে মাটি বিক্রি করে হলেও সম্ভ্রম নিয়ে বেঁচে থেক'।
পৃথিবীটা কত সুন্দর! চমৎকার!
মেহেরকে আমি এখন প্রতিদিন দেখি,
ভিটেমাটি নিয়ে দিব্যি বেঁচে আছে মেহের জান
শুধু তার সম্ভ্রম খুঁটে খুঁটে খায়
উঠোনে পুতে রাখা কাকতাড়ুয়া।
৮ই মে ২০১৭
যুক্তরাজ্য।
ছবি সূত্রঃ ওয়েব
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৭ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



