
শূন্যতায় লেখা ঠিকানা
একদিন পাখির পালক খসে
কিছু কিছু হয়ে যাবে নদী-কাশবন,
একদিন তোমার নোলক খসে
র'য়ে যাবে সাগর অতল।
একদিন তুমি আমি দু'জনে দু'জন
লোকালয় ছেড়ে চলে যাব ধূধূ প্রান্তর;
তোমাকেই প্রাপ্তি সবটুকু ভেবে
পেছনে তাকাবোনা আর!
অতঃপর আমরা দু;জনে দু;জনে
মানুষের কোলাহলে ফিরিব না আর।
যাহারা খুঁজিবে মোদের
কোন কোন আষাঢ়ের দিনে
তাহাদের জন্য লিখে যাব ঠিকানা
অসীম শূন্যতায়।
১১ই মে ২০১৭
যুক্তরাজ্য
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৭ সকাল ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






