অনেকটা আগেই লেখা হয়েছিল অণুকাব্য দু'টো, সেই ২০১৫। আশা করি আপনাদের ভাল লাগবে।
(এক)
বসে আছি
নির্বিকার বসে আছি
অনুভূতিহীন;
অনুভূতি থাকা মানেই নিজের মধ্যে বোধ
বোধের সঞ্চারণ মন ও মননে
বেচে থাকার প্রয়াস প্রতিদিন প্রতিক্ষণ,
অনুভূতি মানেই দশটা পাঁচটা অফিস
হুজুর সমিপে নতমস্তকে হস্তরেখা বিসর্জন।
(দুই)
নিজের সাথে যুদ্ধ করেছি অনেক
তাই ভাবছি আর করব না,
চলে যাওয়া ও আসার প্রয়োজন ছিল যতটুকু
তারচেয়ে বেশী ছিল মানবিক বোধ
অতঃপর বুঝিয়াছি
নারীর শ্লীলতা থেকে শুরু করে নদীর নাব্যতা
অরক্ষিত হলেও ক্ষতি নেই কিছু
প্রয়োজনের আপেক্ষিক গুরুত্বই বলে দেয়
প্রবাহমান সময়ে কোনটা কতটুকু শুদ্ধ কিংবা ভুল।
১৫ই মে ২০১৫
নিউক্যাসল, যুক্তরাজ্য ।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



