somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমের কবিতাঃ

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




একটু উষ্ণতার জন্য

তোমার শহরে তুমি,
আমার শহরে আমি;
তোমার শহরে গিয়েছি আমি
আমার শহরে তোমার হয়নি আসা!

আমাদের এই শহর শহর খেলায়
আমার এ শহর হয়ে আছে বধ্যভূমি,
সবুজ প্রান্তর, স্বচ্ছ সরোবর সব লাগে নিস্ফলা;
তোমার শহরে এতকিছু নেই জানি
তবু হোক জ্যোৎস্নাতে অবগাহন এই পূর্ণিমারাতে,
না হোক মিলন ওষ্ঠের উষ্ণতা ওষ্ঠে।

মাথার উপরে একমাত্র আকাশ জানুক
দুইটি হৃদয় একটু উষ্ণতার জন্য
কতটুকু বিক্ষত এই রাতে!

১লা নভেম্বর ২০১৭
যুক্তরাজ্য।


এক।

ক্ষুধা ও ঈশ্বর

ঈশ্বরের সৃষ্টি আমি
ঈশ্বর সমতূল্য,
ডাক দেখি দু'জনাই তুমি
কে রাখে তোমার মূল্য?

অনাহারে মরে বেদুইন আরব
ঈশ্বর বেঘোরে ঘুমায়,
তবুওতো কিছু বেঁচে আছে সেথা
মানুষের উছিলায়।

ঈমানী বলে বলীয়ান হয়ে
কিছু যায় তরবারি হাতে,
কিছু যায় সেথা যিশুর ক্রুশে
খাবারের গাড়িতে।

মানুষের মূল্য মানুষ রাখিবে
ঈশ্বর ঘুমায় ঘুমাক,
ঈশ্বর পূজারী পাদ্রী হুজুর
গঞ্জিকা-নাসিকা বোলাক।

ধর্মের নামে গড়ে উঠে মক্তব
মিনারে ছোঁয়া আকাশ,
আনাহার আকালে পৃথিবী কাঁপে
ক্রন্দনে ভারী এ বাতাস।

৩০/১০/২০১৭
যুক্তরাজ্য।

দুই।

সেল্ফি নজরানা

গল্প লেখা কষ্ট বড়
সেল্ফি তোলা কষ্ট না,
মন চাহে তাই যখন তখন
ছাড়ি লেখার গঞ্জনা।

কিন্তু মাগার চেহারাটা
বাংলা পাঁচের আস্তানা,
খসখসে ত্বক, রুক্ষ হাতে
তাইতো পরি দস্তানা।

ন্যাঁকড়া মাথা, আলতা ঠোঁটে
নিত্য ছবির বাহানা,
সেল্ফি রানীর কান্ড দেখে
ভাবছি তাকে অঞ্জনা।

অঞ্জনা বা রঞ্জনা
কিংবা স্বাদের ছালা গায়ে
ইয়া হাবিবী মুসকানা,
ফেবুর নাকি বসছে মিটিং
প্রতি ছবির আপলোডিংয়ে
দিতে হবে নজরানা।

২৯/১০/২০১৭
যুক্তরাজ্য।



সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নোবেলজয়ী বিজ্ঞানী, কিন্তু ঘরে ফিরে তিনি একজন বাবা

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৩



বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা... ...বাকিটুকু পড়ুন

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×